এক্সপ্লোর

Akshay Kumar: ছবি পিছু ৫০-১০০ কোটি টাকা নেন? জবাব দিলেন অক্ষয় কুমার

Bollywood Celebrity Updates: সম্প্রতি আগামী ছবি 'সেলফি'র (Selfiee) ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন অক্ষয়। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় যে, তিনি কি ছবি পিছু ৫০ থেকে ১০০ কোটি টাকা নেন?

মুম্বই: প্রতি বছর একাধিক ছবি মুক্তি পায় অক্ষয় কুমারের (Akshay Kumar)। কোনও ছবি বক্স অফিসে ব্যাপক ব্যবসা করে। কোনও ছবি আবার একেবারেই চলে না। গত বছরটা তেমনই খুব একটা ভালো যায়নি বলিউডের খিলাড়ির। একটি ছবিও তাঁর গত বছর উল্লেখযোগ্য ব্যবসা করতে পারেনি। সম্প্রতি আগামী ছবি 'সেলফি'র (Selfiee) ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন অক্ষয়। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় যে, তিনি কি ছবি পিছু ৫০ থেকে ১০০ কোটি টাকা নেন? সাংবাদিকের প্রশ্নের সপাটে জবাব দিলেন অভিনেতা।

পারিশ্রমিক প্রসঙ্গে উত্তর দিলেন অক্ষয় কুমার-

'সেলফি'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অক্ষয় কুমারকে জিজ্ঞাসা করা হয় যে, শোনা যায় তিনি নাকি ছবি পিছু ৫০ থেকে ১০০ কোটি টাকা নেন। তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে অভিনেতা বলেন, 'আমার প্রতিক্রিয়া তো অসাধারণ তাকে। তোমার কী প্রতিক্রিয়া? যদি তোমায় জিজ্ঞাসা করা হয় যে, তোমার শেরওয়ানি আমার চিন্তা হয়ে দাঁড়িয়েছে। তোমার কেমন লাগে? ভালো লাগে তাই না? আর ভালো লাগারই। কারণ, পজেটিভ থাকতে হয়। ভগবান করুন তোমারও এমন অনুভূতি আসুক।'

আরও পড়ুন - Pathaan: একশোটিরও বেশি দেশে মুক্তি পাবে 'পাঠান'

প্রসঙ্গত, আগামী ২৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'সেলফি'। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে ইমরান হাশমি, নুসরত ভারুচা এবং ডিয়ানা পেন্টিকে। ছবির ট্রেলার লঞ্চে এসে অক্ষয় কুমারকে প্রশংসায় ভরিয়ে দিলেন ইমরান। বলেন, তাঁর ছেলে যখন ক্যান্সারে আক্রান্ত হয়েছিল এবং তাঁরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যচ্ছেন, তখন অক্ষয় কুমারই প্রথম ব্যক্তি, যিনি ফোন করে খোঁজ নিয়েছিলেন। কঠিন পরিস্থিতিতে 'দেবদূত'-এর মতো পাশে ছিলেন অভিনেতা। ইমরান হাশমি বলছেন, 'আমি ওকে অনুসরণ করতাম একজন অনুরাগীর মতো। ওকে পছন্দ করতাম। কিন্তু গত কয়েক বছর আগে ওকে জানার ভাগ্য হয়। যখন আমার ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, সে সময়ে অক্ষয় কুমারই প্রথম কেউ যে ফোন করে খোঁজ নিয়েছিলেন। এবং আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমাদের কঠিন পরিস্থিতিতে পরিবারের মতো সঙ্গে ছিলেন। ওকে পছন্দ করলেও তার আগে ওর সঙ্গে মেশার সুযোগ হয়নি বা ওর সম্পর্কে জানার সুযোগ হয়নি। ভালো সময়ে তো অনেক মানুষই পাশে থাকে। কিন্তু আসল বন্ধু সে হয়, যে খারাপ সময়ে পাশে থাকে। সেই 'দেবদূত' হয়ে ওঠে। আর অক্ষয় কুমার আমাদের জীবনে তেমনই একজন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Riddhi Bandyopadhyay: গান গাইতেও 'কাটমানি', প্রতিবাদ করলেই 'ব্যান'? ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক সঙ্গীতশিল্পী
গান গাইতেও 'কাটমানি', প্রতিবাদ করলেই 'ব্যান'? ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক সঙ্গীতশিল্পী
Naga Chaitanya: প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
Twisha Sharma : ত্বিশার দেহে আঘাতের চিহ্ন কীসের? আদৌ কি গলার ফাঁস খুলেছিলেন শাশুড়ি? সত্যি জানতে CBI এর এই 'কৌশল'
অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget