এক্সপ্লোর

Akshay Kumar: সপ্তাহে ১ দিন সম্পূর্ণ উপবাস করেন অক্ষয় কুমার, এর ফলে শরীরে ঠিক কী কী ঘটতে পারে?

Akshay Kumar News: অক্ষয় আরও জানিয়েছেন, তিনি খুব তাড়াতাড়ি খাবার খেতে পছন্দ করেন। তবে সেটা রাতের খাবার, সকালের নয়।

কলকাতা: তিনি বলিউডের ফিট অভিনেতাদের মধ্যে অন্যতম। শরীরচর্চা থেকে শুরু করে খাওয়া দাওয়া.. সমস্ত বিষয়েই কড়া নিয়ম মেনে চলেন তিনি। প্রত্যেকদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠেন তিনি। মেনে চলেন কড়া নিয়ম। নিজের মেকআপ ভ্যানের সঙ্গে একটি ছোট্ট রান্নাঘর কিনেছেন তিনি। বাইরে গেলেও সেই কিচেনেই খাবার তৈরি হয় তাঁর। ফলে বাইরের খাবার খাওয়ার প্রশ্নই নেই। তিনি অক্ষয় কুমার (Akshay Kumar)। আর সদ্যই , নিজের ফিটনেসের আরও একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন তিনি। অক্ষয় কুমার নাকি সপ্তাহে ১ দিন একেবারে না খেয়ে থাকেন। কিন্তু কেন? এত শরীরের কিই বা উপকার হয়? 

সম্প্রতি, একটি বই প্রকাশের অনুষ্ঠানে এসে অক্ষয় কুমার বলেন, 'সপ্তাহের মধ্যে একটা দিন আমি একেবারে উপবাস করি। কিচ্ছু খাই না। সেই দিনটা হল, সোমবার। আমি রবিবার রাতে শেষ খাবার খাই। তারপরে আবার খাবার খাই মঙ্গলবার সকালে।' অক্ষয় কুমারের এই ছোট্ট এবং সহজ একটি অভ্যাসের কিন্তু রয়েছে একটা বিশাল বড় গুণ। আমরা যদি রোজ, দিনে ৪ বার করে খাবার খাই, তাহলে আমাদের শরীরকে সেই খাবার হজম করতে হয়। এতে আমাদের শরীরে যথেষ্ট শক্তিক্ষয় হয়। অনেক সময়েই খাবার পুরোটা হজম হয় না। তার ওপর আবার খেতে থাকি আমরা। এতে পাচন ক্রিয়ায় সমস্যা হয়। শরীরে মেদ জমতে পারে। পাশাপাশি, শরীরের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে, একটা গোটা দিন পাচনতন্ত্রকে বিশ্রাম দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। সেই কারণেই গোটা একটা দিন একেবারে না খেয়ে থাকেন অক্ষয় কুমার। 

অক্ষয় আরও জানিয়েছেন, তিনি খুব তাড়াতাড়ি খাবার খেতে পছন্দ করেন। তবে সেটা রাতের খাবার, সকালের নয়। অক্ষয়ের মতে, ভারতীয়রা সাধারণত খুব দেরি করে রাতের খাবার খান। খেয়েই শুয়ে পড়েন। এর ফলে যেটা হয়, সেটা হল, আমাদের হাত, পা, চোখ সবই বিশ্রাম পায়, কিন্তু দেরি করে খাওয়ার ফলে আমাদের পাকস্থলী বিশ্রাম পায় না। তাকে অনবরত কাজ করে যেতে হয় রাতের খাওয়া খাবার হজম করার জন্য। তারপরে আমরা সকালে উঠি, উঠে আবার খাবার খাই। অক্ষয় বিশ্বাস করেন, সন্ধে সাড়ে ৬টার মধ্যেই রাতের খাবার খেয়ে নেওয়া উচিত। এতে শরীর পর্যাপ্ত সময় পায় খাবার হজম করার। পাকস্থলী ও বিশ্রাম পায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget