এক্সপ্লোর

Akshay Upcoming Film: 'রামসেতু'-র জন্য তৈরি অক্ষয়কুমার

আগামী ১৮ তারিখ অযোধ্যা পাড়ি দিচ্ছে টিম 'রামসেতু'। অক্ষয় ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত ভারুচাকে।

নয়াদিল্লি: হাওয়ায় উড়ছে গলার গেরুয়া উত্তরীয়, চোখে চশমা। আনমনে বসে আছেন বলিউডের খিলাড়ি 'অক্ষয় কুমার'। নতুন ছবি 'রামসেতু'-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন অভিনেতা। তবে কোনও ক্যাপশান নয়, কেবল ছবিতেই বুঝিয়ে দিলেন, নতুন ছবি 'রামসেতু'-র শ্যুটিং-এর জন্য সম্পূর্ণভাবে তৈরি তিনি। আগামী ১৮ তারিখ অযোধ্যা পাড়ি দিচ্ছে টিম 'রামসেতু'। অক্ষয় ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ ও নুসরত ভারুচাকেও।

সূত্রের খবর, রামসেতুতে আরকিওলজিস্টের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে৷ তাই নিজের লুকের ক্ষেত্রেও বহু বদল আনছেন অক্ষয়৷ একবারে অন্য লুকে দেখা যাবে ফার্নান্ডেজ ও নুসরত ভারুচাকেও। তবে এই ছবির গল্পের বিষয়বস্তু এখনও প্রকাশ্যে আসেনি। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে রামসেতুর পোস্টার৷ যেখানে প্রেক্ষাপটে রামের ছবি এবং সামনে দাঁড়িয়ে অক্ষয়কে দেখা গিয়েছে৷ অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে এই পোস্টারটিও।

রামমন্দির নির্মাণে মোটা টাকা ডোনেশন দিয়ে এর আগেও শিরোনামে এসেছিলেন অক্ষয়। তিনি নিজেও করেছেন বলে জানিয়ে ভক্ত-গুণগ্রাহীদেরও অযোধ্যায় রামমন্দির নির্মাণে ডোনেশন দিতে আবেদন করেছিলেন অক্ষয় কুমার। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তাতে রামায়ণের একটি কাহিনির বর্ণনা দিয়েই রামমন্দির তৈরির জন্য ভক্তদের ডোনেশন দিতে অনুপ্রাণিত করার চেষ্টা করেছিলেন বলিউড তারকা। উল্লেখ করেছেন যে, তিনি নিজেও ডোনেট করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ৫৩বছর বয়সি সফল বলিউড অভিনেতা ভিডিওর সঙ্গে ইনস্টাগ্রামে লিখেছিলেন, 'অযোধ্যায় শ্রীরামের চোখজুড়োনো মন্দির তৈরির কাজ শুরু হয়েছে, এটা জেনে দারুণ ভাল লাগছে। খুশির খবর। এবার আমাদের তাতে অবদান দেওয়ার পালা। আমি শুরু করেছি, আশা করছি, আপনারাও সামিল হবেন। জয় শ্রী রাম।'

প্রসঙ্গত, দীর্ঘ আইনি লড়াই শেষে অযোধ্যায় বিতর্কিত জমিতে রামমন্দির গড়ায় ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট। করোনা অতিমারীর মধ্যেই অযোধ্যায় মন্দির নির্মাণের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির নির্মাণে গঠিত কমিটি দেশব্য়াপী অর্থ সাহায্য সংগ্রহে নামার কথা আগেই ঘোষণা করেছে। দিনকয়েক আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মন্দির নির্মাণে ৫ লক্ষ টাকা ডোনেট করেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। এবার বলিউডের প্রথম সারির এক অভিনেতাও ডোনেশন দিলেন বলে জানালেন, পাশাপাশি অসংখ্য ভক্তকেও বললেন, তাঁরাও যেন এগিয়ে আসেন। প্রসঙ্গত, অক্ষয়কে নানা ইস্যুতে কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী মোদির গভীর অনুরাগী বলে পরিচিত অক্ষয় কেন্দ্রের স্বচ্ছ ভারত কর্মসূচির সমর্থনে প্রচারও করেছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget