এক্সপ্লোর

YRF Spy Universe: যশ রাজের স্পাইভার্সে এবার আলিয়া-শর্বরী জুটি, প্রকাশ্যে নতুন ছবি 'আলফা'র টিজার

'Alpha': 'আলফা', আলিয়া ভট্ট ও শর্বরী ওয়াঘ অভিনীত স্পাইভার্সের নতুন ছবির টিজার এল প্রকাশ্যে। টিজারে শোনা গেল আলিয়ার কণ্ঠ এবং তাঁকে বলতে শোনা গেল এই ছবির নামকরণের মাহাত্ম্য।

নয়াদিল্লি: অবশেষে অপেক্ষার অবসান। আলিয়া ভট্ট (Alia Bhatt) ও শর্বরী (Sharvari) অভিনীত 'যশ রাজ ফিল্মস'-এর (Yash Raj Films) স্পাই ছবির ঘোষণা হল আজ। ঘোষণা করা হয়েছে ছবির নামও। 'স্পাইভার্স'-এর (Spy Verse) নতুন ছবির নাম 'আলফা' (Alpha)। আলিয়া ও শর্বরী নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই টিজার শেয়ার করেছেন। নেপথ্যে শোনা গেল আলিয়ার কণ্ঠ।

আলিয়া ও শর্ববী অভিনীত স্পাই ছবির নাম প্রকাশ্যে

'আলফা', আলিয়া ভট্ট ও শর্বরী ওয়াঘ অভিনীত স্পাইভার্সের নতুন ছবির টিজার এল প্রকাশ্যে। টিজারে শোনা গেল আলিয়ার কণ্ঠ এবং তাঁকে বলতে শোনা গেল এই ছবির নামকরণের মাহাত্ম্য। দেখা মিলল 'আলফা'র ডিজাইনের ছবিও। 

টিজারের নেপথ্যে কণ্ঠে শোনা গেল, 'গ্রিক অ্যালফাবেটের সর্বপ্রথম অক্ষর, আর আমাদের প্রোগ্রামের লক্ষ্য। সবার প্রথমে, সবচেয়ে দ্রুত। মন দিয়ে দেখলে প্রত্যেক শহরে একটা করে জঙ্গল আছে। আর জঙ্গলে চিরকাল রাজত্ব করবে... আলফা।'

আলিয়া ও শর্বরী একসঙ্গে পোস্ট করে একই ক্যাপশনে লেখেন, 'এবার সময় আলফার... মেয়েরা!' স্পাই ফিল্ম 'আলফা'র পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন শিব রাওয়েল যিনি ২০২৩ সালে নেটফ্লিক্সের 'দ্য রেলওয়ে মেন' সিরিজের হাত ধরে পরিচালনায় ডেবিউ করেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

YRF-এর স্পাই ইউনিভার্স সম্পর্কে...

২০১২ সালে মুক্তি পায় সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'এক থা টাইগার' ছবির হাত ধরে শুরু হয় YRF স্পাই ইউনিভার্স। এর ৫ বছর পর মুক্তি পায় এর সিক্যুয়েল 'টাইগার জিন্দা হ্যায়'। তারপর হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন, মুক্তি পায় 'ওয়ার'। ২০২৩ সালে শাহরুখ খান অভিনীত 'পাঠান' মুক্তি পায় এই ইউনিভার্সের অংশ হিসেবেই, যা বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে। 

আরও পড়ুন: Manik Babur Megh: চন্দনকে তাড়া করে বেড়াচ্ছে একটা মেঘ! নতুন গল্প নিয়ে আসছেন অনির্বাণ

অন্যদিকে আলিয়া ভট্ট সম্প্রতি হলিউডে ডেবিউ করেছেন 'হার্ট অফ স্টোন' ছবির মাধ্যমে। শর্বরী ওয়াঘ অভিনীত হরর কমেডি ঘরানার 'মুঞ্জ্যা' মুক্তি পয়েছে সম্প্রতি এবং নেটফ্লিক্সের 'মহারাজ' সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget