এক্সপ্লোর

Ranbir-Alia: রণবীর কপূরের কাছে 'A' মানে আলিয়া নয়, তাহলে?

সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে 'ব্রহ্মাস্ত্র' ছবির মোশন পোস্টার লঞ্চে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত রণবীর-আলিয়া (Ranbir Kapoor And Alia Bhatt)।

মুম্বই: খুব শীঘ্রই মুক্তি পাবে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) ছবি 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। সম্প্রতি ছবির মোশন পোস্টার লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল। এর আগে রাজামৌলির ছবি 'ট্রিপল আর'-এর ট্রেলার লঞ্চে 'R' অক্ষরটি তাঁর কাছে কতটা ভালোবাসার, তা প্রকাশ করেছিলেন আলিয়া ভট্ট। কিন্তু এবার তাঁর সঙ্গে ঘটল বিপরীত ঘটনা। 'ব্রহ্মাস্ত্র'-র মোশন পোস্টার লঞ্চে রণবীর কপূর সোজাসাপটা জানিয়ে দিলেন যে, 'A' মানে আলিয়া নয় একেবারেই। তাহলে?

আরও পড়ুন - Subhashree Ganguly: অভিনয় তো দেখেছেন, শুভশ্রীর গলায় গান কি শুনেছেন?

সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে 'ব্রহ্মাস্ত্র' ছবির মোশন পোস্টার লঞ্চে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত রণবীর-আলিয়া। অনুষ্ঠানে উপস্থিত দর্শকের মধ্যে উত্তেজনা দেখা দেয় দুই তারকাকে সামনে পেয়ে। তাঁরা আলিয়া ভট্টের কাছে জানতে চান তাঁর কাছে 'R' অক্ষরটির মানে কী? রণবীরও আলিয়ার কাছে একই প্রশ্ন করে বসেন। আর তাতেই লজ্জায় লাল হয়ে যেতে দেখা যায় 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রীকে। প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই 'ট্রিপল আর' ছবির ট্রেলার লঞ্চে আসিয়া ভট্টকে 'R' অক্ষরের মানে জানতে চাওয়া হলে কিছুটা অপ্রস্তুতে পড়ে যাওয়া আলিয়া বলেন, 'আমি অবাক। বুদ্ধিদীপ্ত কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি।' এরপর কিছুটা থেমে আলিয়া আরও বলেন, 'আর অক্ষরটা আমার কাছে ভালোবাসার'। অভিনেত্রীর এই জবাবেই মজেছেন অনুরাগীরা।

'ব্রহ্মাস্ত্র'র মোশন পোস্টার লঞ্চে আলিয়া ভট্ট রণবীর কপূরকে জিজ্ঞাসা করেন, 'তোমার কাছে 'A' মানে কী?' সেখানে উপস্থিত দর্শকরা প্রত্যেকেই ভেবেছিলেন 'রাজি' অভিনেত্রীর নাম বলবেন রণবীর। কিন্তু অভিনেত্রী এবং অনুরাগীদেরকে চমকে দিয়ে রণবীর উত্তর দেন, 'A মানে অমিতাভ বচ্চন। A মানে অয়ন মুখোপাধ্যায়'। প্রসঙ্গত, 'ব্রহ্মাস্ত্র' ছবিটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। এবং রণবীর-আলিয়ার  সঙ্গে এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে চলেছেন অমিতাভ বচ্চন।

প্রসঙ্গত, গত প্রায় চার বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget