এক্সপ্লোর

Alia Bhatt: এই দক্ষিণী সুপারস্টারের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ আলিয়া ভট্টের

সম্প্রতি এক সাক্ষাৎকারে এক দক্ষিণী সুপারস্টারের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করলেন আলিয়া ভট্ট (Alia Bhatt)।

মুম্বই: বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টের (Alia Bhatt) জনপ্রিয়তা সম্পর্কে অজানা নয় অনুরাগীদের। কেরিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। সামনে তাঁর বেশ কিছু ছবি মুক্তি পাবে। কোথাও তাঁকে দেখা যাবে বাস্তবের সঙ্গী রণবীর কপূরের বিপরীতে। কোথাও দক্ষিণী পরিচালকের জনপ্রিয় ছবিতে ক্যামিও চরিত্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এক দক্ষিণী সুপারস্টারের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করলেন আলিয়া ভট্ট।

গত বছরের শেষের দিকে মুক্তি পায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) ছবি 'পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান' (Pushpa The Rise Part 1)। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে নেট নাগরিকদের আলোচনার অন্যতম বিষয় 'পুষ্পা'। ছবির গল্প থেকে প্রত্যেকটি গান অত্যন্ত জনপ্রিয় হয়। নেট মাধ্যমে চোখ রাখলে এই ছবির গান থেকে তৈরি বিভিন্ন রিল চোখে পড়বে। এবার বলিউড ডিভা আলিয়া ভট্ট দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন।

আরও পড়ুন - Top Entertainment News Today: প্রয়াত 'মহাভারত'-এর ভীম, 'শব চরিত্র'-র প্রথম পোস্টার, এক নজরে বিনোদনের সেরা খবরগুলি

এক সাক্ষাৎকারে আলিয়া ভট্ট বলেন, ''পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান' দেখার পর আমার পরিবারের প্রত্যেক সদস্য আল্লু অর্জুনের অনুরাগী হয়ে গিয়েছেন। আমাকে তাঁরা জিজ্ঞাসা করেন আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করার সুযোগ কবে পাব। তাছাড়াও বাড়িতে অভিনেতা নিমন্ত্রণ জানানোর কথাও বলেন। ওঁর সঙ্গে কাজের সুযোগের অপেক্ষায় আমিও রয়েছি। ওঁর বিপরীতে অভিনয় করতে পারলে ভালো লাগবে।' প্রসঙ্গত, 'বাহুবলী' পরিচালক রাজামৌলীর বহু প্রতীক্ষিত ছবি 'ট্রিপল আর'-এ দুই দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর এবং রাম চরণের সঙ্গে কাজ করেছেন। খুব শীঘ্রই সেই ছবি মুক্তি পাবে।

অন্যদিকে আলিয়া ভট্টের হাতেও রয়েছে একাধিক ছবি। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', 'ব্রহ্মাস্ত্র', 'ট্রিপল আর', 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে।

আরও পড়ুন -

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget