এক্সপ্লোর

Alia Bhatt: কাজে ফেরার প্রস্তুতি, আলিয়াকে দেখে অবাক নেটিজেনরা

Bollywood Celebrity Updates: আলিয়া ভট্টের সাম্প্রতিক ছবি দেখে চমকালো নেট দুনিয়া। বহু নেটিজেনের মন্তব্য, তাঁকে দেখে বোঝাই যাচ্ছে না যে, তিনি এক সন্তানের মা।

মুম্বই: ২০২২ সালটা একেবারেই অন্যরকম গিয়েছে বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টের (Alia Bhatt)। পেশাগত এবং ব্যক্তিগত উভয় দিক থেকেই তাঁর জীবনের উল্লেখযোগ্য বছর সেটি। গত বছর পেশাগত দিক থেকে তিনি যেমন একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তেমনই ব্যক্তিগত জীবনেও নানা পরিবর্তন এসেছে তাঁর। তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মা হয়েছেন। পরিবর্তন এসেছিল তাঁর চেহারাতেও। মা হওয়ার ফলে বেশ খানিকটা মোটাও হয়ে গিয়েছিলেন আলিয়া। কিন্তু এবার কাজে ফিরতে হবে। আর তাই নিজেকে প্রস্তুত করার প্রস্তুতি চলছে অভিনেত্রীর। আলিয়া ভট্টের সাম্প্রতিক ছবি দেখে চমকালো নেট দুনিয়া। বহু নেটিজেনের মন্তব্য, তাঁকে দেখে বোঝাই যাচ্ছে না যে, তিনি এক সন্তানের মা।

আলিয়ার সাম্প্রতিক ছবিতে চমকালো নেট দুনিয়া-

সম্প্রতি নেট দুনিয়ায় আলিয়া ভট্টের বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী। সেখানেই দেখা গিয়েছে তাঁর চেহারার পরিবর্তন। ছবি এবং ভিডিওগুলিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে কালো রঙের পোশাকে। মেদ ঝরিয়ে সেটে ফেরার জন্য তিনি যে একেবারে প্রস্তুত, তা তাঁকে দেখে স্পষ্ট। অভিনেত্রীর চেহারার এমন পরিবর্তন দেখে মুগ্ধ নেটিজেনরা। প্রশংসাতেও ভরিয়েছেন তাঁরা। কেউ লিখেছেন, 'আলিয়াকে দেখে কে বলবে যে ও মাস কয়েক আগেই মা হয়েছে!'। আবার কেউ কমেন্ট করেছেন যে, 'এটা সত্যিই অসম্ভব। ওঁর সন্তান ৪ মাসের! কীভাবে ৪ মাসে নিজের চেহারায় এতটা পরিবর্তন আনলেন? প্রশংসনীয়।' ব্যাঙ্গ করতেও ছাড়েননি কেউ কেউ। কেউ লিখেছেন, 'মা হওয়ার পর ফের নিজেই বাচ্চা হয়ে গিয়েছে'। আবার কেউ কমেন্ট করেছেন, 'ছোট বাচ্চা লাগছে আপনাকে।'

আরও পড়ুন - Uorfi Javed: উদয় চোপড়াকে নিয়ে বিস্ফোরক উরফি জাভেদ

প্রসঙ্গত, গত বছর এপ্রিলে অভিনেতা রণবীর কপূরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া ভট্ট। জুনে তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে জানান যে, তাঁদের জীবনে সন্তান আসতে চলেছে। আর নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। মা হওয়ার পর জীবনে কতটা বদল এসেছে, সে সম্পর্কে নানা সময়ে নিজের বক্তব্য রাখতে দেখা যায় আলিয়াকে। পাশাপাশি নেট দুনিয়াতেও নানা পোস্টের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়ে থাকেন যে, মা হওয়ার এই অনুভূতিটাকে তিনি কতটা উপভোগ করছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একবার েক পোস্টে আলিয়া লিখেছিলেন, 'মাতৃত্ব আমাকে বদলে দিয়েছে। আমার শরীর, আমার চুল, আমার স্তন, আমার ত্বক, আমার গুরুত্ব এবং আমার ভয়গুলোকে বদলে দিয়েছে। কিন্তু আপনাদের অবশ্যই আমার হৃদয়টাকে দেখা উচিত। কীভাবে আমার হৃদয় বেড়ে উঠছে।'

অন্যদিকে, আলিয়া ভট্টকে শীঘ্রই দেখা যাবে বেশ কিছু ছবিতে। রণবীর সিংহের বিপরীতে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে দেখা যাবে তাঁকে। এছাড়াও তাঁর প্রথম হলিউড ছবি 'হার্ট অফ স্টোন'ও মুক্তির অপেক্ষায়।

সেরা শিরোনাম

Priyanka Sarkar: প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
Sabyasachi Chowdhury: শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
Shyamoupti Mudly: সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
Sweta Bhattacharya: মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য
মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Women's Health: পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
Rohit Sharma: সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
Recruitment Scam: পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
Mob Lynching: গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
Embed widget