এক্সপ্লোর

Uorfi Javed: উদয় চোপড়াকে নিয়ে বিস্ফোরক উরফি জাভেদ

Bollywood Celebrity Updates: সম্প্রতি ছবি নির্মাতা আদিত্য চোপড়াকে একহাত নিলেন তিনি। নেপোটিজম প্রসঙ্গে তাঁকে কার্যত ভর্ৎসনা করলেন। এবং উদয় চোপড়াকে নিয়ে বিস্ফোরক নানা মন্তব্য করলেন।

মুম্বই: নানা কারণে চর্চায় থাকেন ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ (Uorfi Javed)। পোশাক নিয়ে তাঁকে যতটা খোলামেলা দেখা যায়। তেমনই যেকোনও বিষয়েই নিজের মতামতেও কোনও রাখঢাক করেন না তিনি। বিভিন্ন বিষয়ে তিনি স্পষ্ট কথা বলতেই পছন্দ করেন। সম্প্রতি ছবি নির্মাতা আদিত্য চোপড়াকে (Aditya Chopra) একহাত নিলেন তিনি। নেপোটিজম (Nepotism) প্রসঙ্গে তাঁকে কার্যত ভর্ৎসনা করলেন। এবং উদয় চোপড়াকে (Uday Chopra) নিয়ে বিস্ফোরক নানা মন্তব্য করলেন।

নেপোটিজম প্রসঙ্গে আদিত্য চোপড়া-

সম্প্রতি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মসের ডকু সিরিজ 'দ্য রোম্যান্টিকস'। স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে এটি দেখা যাচ্ছে। সেখানে ছবি নির্মাতা আদিত্য চোপড়াকে নেপোটিজম প্রসঙ্গে নানা কথা বলতে দেখা গিয়েছে। নিজের ভাই উদয় চোপড়ার উদাহরণ দিয়ে তিনি নেপোটিজম প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেছেন। জানিয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বড় প্রযোজনা সংস্থার পরিবারের সদস্য হয়েও অভিনেতা হিসেবে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি উদয়। তাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবার আগে একজন অভিনেতার জন্যই দরজা খোলা থাকে। দর্শকেরাই ঠিক করেন তাঁরা কাকে দেখবেন, কাকে পছন্দ করবেন। আদিত্য চোপড়া বলেন, 'একটা বিষয় সাধারণ মানুষের নজরে পড়ে না যে, বিশেষ অধিকার পাওয়া ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও সকলে সফল হন না। আমি অন্য কারও কথা না বলে নিজের পরিবারের কথাই বলতে চাই। আমার ভাই একজন অভিনেতা। কিন্তু সে একজন সফল অভিনেতা নয়। কিন্তু সে সবথেকে বড় একজন ছবি নির্মাতার সন্তান। তার ভাইও বড় ছবি নির্মাতা। আর একবার কল্পনা করার চেষ্টা করুন, সে যশরাজ ফিল্মসের মতো প্রযোজনা সংস্থার পরিবারের সদস্য। যারা কিনা প্রায় সমস্ত নবাগতদের লঞ্চ করে থাকে। আর তারাই উদয় চোপড়াকে তারকা বানাতে পারেনি। কেন আমরা ওকে সফল অভিনেতা বানাতে পারলাম না? কারণ, দর্শকেরাই শেষ কথা বলেন। তাঁরাই ঠিক করে দেন কাকে দেখবেন আর কাকে দেখবেন না। আর কেউ এটা ঠিক করতে পারে না।'

আরও পড়ুন - Shah Rukh Khan: কবে অভিনয় থেকে অবসর নেবেন জানিয়ে দিলেন শাহরুখ খান

আদিত্য চোপড়াকে কটাক্ষ উরফি জাভেদের-

নেপোটিজম প্রসঙ্গে আদিত্য চোপড়ার এই মত প্রকাশের পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের বক্তব্য রাখেন উরফি জাভেদ। দীর্ঘ একটি ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, 'ওঁর (আদিত্য চোপড়া) এই বিবৃতি আমাকে বিরক্ত করেছে মারাত্মকভাবে। নেপোটিজম মানে সাফল্য নয়। নেপোটিজম মানে সুযোগ। উদয় চোপড়াকে দেখতে সুন্দর নয়। মানে এটা কোনও বিষয়ই নয় বলার, কিন্তু আমি বলছি। তিনি একজন ভালো অভিনেতাও নন। বক্স অফিসে তাঁর ছবি লাগাতার ব্যর্থ হয়েছে। কিন্তু তারপরও তিনি কাজ পেয়ে গিয়েছেন। যদি বলিউডের বাইরে থেকে এমন কেউ আসেন, লাগাতার ছবি ব্যর্থ হওয়ার পর আর এভাবে সুযোগ পেতেই থাকবেন না। আপনারা কি এভাবে নেপোটিজমকে এড়াতে চাইছেন?'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget