এক্সপ্লোর

Alia Bhatt At 'Met Gala 2024': 'মেট গালা ২০২৪'-এ চোখ ধাঁধানো উপস্থিতি আলিয়া ভট্টের, সব্যসাচীর ডিজাইন করা শাড়িতে নায়িকা

Met Gala 2024: এই বছরে 'মেট গালা ২০২৪'-এর থিম ছিল 'দ্য গার্ডেন অফ টাইম'। সেই ড্রেস কোডের সঙ্গে মিল রেখেই আলিয়া পরেছিলেন শাড়ি। এই নিয়ে দ্বিতীয়বার 'মেট গালা'য় উপস্থিত ছিলেন আলিয়া।

নয়াদিল্লি: ২০২৩ সালের 'মেট গালা'য় (Met Gala 2024) ডেবিউ করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। এবার ফের সম্মানীয় এই অনুষ্ঠানের সবুজ ও সাদা কার্পেটে নজর কাড়লেন 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' অভিনেত্রী। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ৭ মে, এই আন্তর্জাতিক বার্ষিক অনুষ্ঠান অর্থাৎ 'মেট গালা ২০২৪'-এর লাল গালিচায় পা রাখেন নায়িকা। পরেছিলেন তারকা ডিজাইনার সব্যসাচীর (Sabyasachi) তৈরি শাড়ি। 

সব্যসাচীর ডিজাইনার শাড়িতে মেট গালায় নজর কাড়লেন আলিয়া

এই বছরে 'মেট গালা ২০২৪'-এর থিম ছিল 'দ্য গার্ডেন অফ টাইম'। সেই ড্রেস কোডের সঙ্গে মিল রেখেই আলিয়া পরেছিলেন শাড়ি। এদিন তিনি পরেছিলেন হাতে এমব্রয়ডারি করা ফুলের ডিজাইন করা শাড়ি যার সঙ্গে ছিল লম্বা লুটিয়ে যাওয়া অংশ। তাঁর চোখ ধাঁধানো ছবি সোশ্যাল মিডিয়ায় নিমেষে ছড়িয়ে পড়ে। 

রেড কার্পেটে পা রাখার আগে অভিনেত্রী কথা বলেন অ্যাশলি গ্রাহামের সঙ্গে এবং এই অনুষ্ঠানে দ্বিতীয়বার আসতে পেরে তাঁর অভিজ্ঞতা জানান। তিনি বলেন, 'দুর্দান্ত লাগছে এবং অত্যন্ত উত্তেজিতও আমি। মেট গালায় এটা আমার দ্বিতীয়বার কিন্তু এই প্রথম আমি শাড়ি পরেছি। আমি যখন 'দ্য গার্ডেন অফ টাইম' ড্রেসকোডের কথা ভেবেছি, এমন কিছু হতে হত যা নিরন্তর এবং শাড়ির থেকে বেশি নিরন্তর আর কিছু হয় না।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

আলিয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে অনুরাগীরা তাঁর রূপে মুগ্ধ হয়ে যান। একজন লেখেন, 'এই সাজের ধারেকাছে কেউ আসতে পারবে না।' তিনি প্রথম একটি সাদা কালো ছবি পোস্ট করে লেখেন, 'মেট সেট গো'। তাঁর পোশাক তৈরি করেছেন সব্যসাচী। ভবিষ্যতকে চেনার জন্য অতীতে নজর রাখেন তাঁরা। সূক্ষ্ম হাতের কাজ, হাতে করা সেলাই ডিজাইন, দামী পাথর এবং সেই সঙ্গে পুঁথি ও ফ্রিঞ্জের কাজ, যা আবার ১৯২০-র ফ্রিঞ্জের থেকে আলাদা। 

আরও পড়ুন: Top Entertainment News Today: ভুয়ো ছবির ফাঁদে সামান্থা, প্রয়াত অভিনেতা বার্নার্ড হিল, বিনোদনের সারাদিন

আলিয়ার কথায় এই পোশাক তৈরি এক দিকে যেমন দারুণ অভিজ্ঞতা তৈরি করেছে তেমনই মজার, ধকলের ছিল। ১৬৩ জনের একত্রিত উদ্যোগে এই পোশাক তৈরি হতে সময় লেগেছে ১৯৬৫ ঘণ্টা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget