এক্সপ্লোর

Alia-Ranbir Wedding: ঝুলবারান্দা, ওয়াইন আর চাইনিজ... ঠোঁটে ঠোঁটে রেখে নবজীবনের সূচনা রণবীর-আলিয়ার

Alia-Ranbir Wedding Update: বৃহস্পতিবার বিকেলে সাতপাকে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া। সেই খবর চাউর হতেই, টেলিভিশন এবং নেটমাধ্যমে চোখ আটকে ছিল অনুরাগীদের।

মুম্বই: জয়ের আনন্দে মুহূর্তে জন্য বেসামাল। পর ক্ষণেই আবার নিজেদের সামলে নেওয়া। বছর তিনেক আগের সেই মুহূর্তে আজও ফ্রেমবন্দি হয়ে রয়েছে অনুরাগীদের মনে, যেখানে ঠোঁটে ঠোঁট রাখতে গিয়েও, ক্যামেরা দেখে নিজেদের সামলে নিয়েছিলেন রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আলিয়া ভট্ট (Alia Bhatt)। কিন্তু এ বার আর কাউকে বঞ্চিত করলেন না তাঁরা। বরং চারহাত এক হওয়া মাত্র ঠোটে ঠোট রেখেই সিলমোহর দিলেন নতুন জীবনের সূচনায় (Alia-Ranbir Wedding)।

ছিমছাম অনুষ্ঠানেই বিয়ে সারলেন রণবীর-আলিয়া

বৃহস্পতিবার বিকেলে সাতপাকে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া। সেই খবর চাউর হতেই, টেলিভিশন এবং নেটমাধ্যমে চোখ আটকে ছিল অনুরাগীদের। নবদম্পতিকে একঝলক দেখতে উৎসুক ছিলেন সকলে। তবে নিরাশ করেননি আলিয়া। সব রীতিনীতি মিটতে নিজেই ইনস্টাগ্রামে বিয়ের একগুচ্ছ ছবি তুলে ধরেন তিনি। তাতে সিঁদুরদান থেকে আগুনকে সাক্ষী রেখে আজীবন পাশে থাকার অঙ্গীকার, উঠে আসে বিভিন্ন মুহূর্ত। তবে প্রথম ছবিতেই ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গিয়েছে তাঁদের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

আরও পড়ুন: Alia-Ranbir Wedding Pics: বিয়ে মিটতেই আলিয়াকে কোলে তুলে চললেন রণবীর, মুহূর্তে ভাইরাল ছবি

নিজ পরিচয়ে নেট দুনিয়ায় সক্রিয় নন রণবীর। তাই আলিয়ার অ্যাকাউন্ট থেকেই ছবিগুলি পোস্ট করা হয়। আর তাতেই অনুরাগীদের কৃতজ্ঞতা জানান নবদম্পতি। লেখেন, “নিজেদের প্রিয় বাড়ি, প্রিয় ঝুলবারান্দা, গত পাঁচ বছর সম্পর্কের প্রতিটি মুহূর্ত যেখানে কাটিয়েছি আমরা, আজ পরিবার এবং বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে সেখানেই বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। কতশত স্মৃতি ভিড় করছে মনে। আরও অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি করতে মুখিয়ে আমরা, যার মধ্যে মিশে থাকবে ভালবাসা, হাসি, তৃপ্তিদায়ক নীরবতা, একসঙ্গে ছবি দেখার রাত, ছোট ছোট ঝগড়া, ওয়াইন এবং চাইনিজ খাবার।” শুভেচ্ছা এবং ভালবাসার জন্য সকলকে কৃতজ্ঞতাও জানিয়েছেন রণবীর-আলিয়া।

বিয়ে এবং বিবাহ-পূর্ব সব অনুষ্ঠানই ছিল লোকচক্ষুর আড়ালে

গত কয়েক দিন ধরেই রণবীর এবং আলিয়ার বিয়ের প্রস্তুতি চলছিল রণবীরের মুম্বইয়ের বাড়ি ‘বাস্তু’-তে। মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ এবং সবশেষে বিয়ে—সবকিছুই হয়েছে রীতিনীতি মেনে। তবে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাই তাঁদের বিশেষ বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পেরেছেন। ছিমছাম অনুষ্ঠানেই সবকিছু সম্পন্ন হলেও, সংবাদমাধ্যমের প্রবেশ ছিল নিষিদ্ধ। তবে বিয়ের পর আর কাউকে নিরাশ করেননি তাঁরা। বরং বাড়ির নীচে অপেক্ষারত সাংবাদিক এবং অনুরাগীদের লাড্ডু খাইয়েছেন। সন্ধেয় ক্যামেরার সামনেও ধরা দিয়েছেন। একেবারে ফিল্মি কায়দায় সেখানে নব বিবাহিত স্ত্রীকে কোলে তুলে নিয়েছেন রণবীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget