এক্সপ্লোর

Alia Ranbir Wedding: রণবীর-আলিয়ার বিয়েতে আসা অতিথিদের সঙ্গে এ কী করল নিরাপত্তারক্ষীরা!

Ranbir-Alia Wedding: দুই তারকার বিয়ের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কপূর পরিবারের সদস্যরা এখনও পর্যন্ত এই প্রসঙ্গে মুখ বন্ধ রেখেছেন। তারইমধ্যে শুরু হয়ে গিয়েছে বিয়ের নানা রীতি।

মুম্বই: চরম গোপনীয়তা। পাল্লা দিয়ে নিরাপত্তা। এসবের মধ্যেই শুরু হয়ে গিয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ের নানা অনুষ্ঠান। হাই ভোল্টেজ এই বিয়েতে পরিবারের সদস্যরা ছাড়াও থাকতে চলেছেন আরও নানা তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট জানিয়েছেন যে, হাই ভোল্টেজ এই বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যাপক নিরাপত্তা প্রয়োজন। তাই মুম্বইয়ের সেরা সিকিউরিটি কোম্পানি থেকে নিরাপত্তারক্ষীদের নিয়োগ করা হয়েছে। তিনি জানাচ্ছেন, যেহেতু রণবীর-আলিয়ার বিয়ের দিকেই এখন সমস্ত নজর রয়েছে। সাধারণ মানুষ থেকে তারকারা প্রত্যেকেই এই বিয়েকে কেন্দ্র করে উত্তেজিত। তাই নিরাপত্তাও কড়া হওয়া প্রয়োজন। সেই কারণেই ২০০ বাউন্সার নিয়োগ হয়েছেন। এছাড়াও সমস্তরকম নিরাপত্তার জন্য মুম্বইয়ের সেরা সিরিউরিটি ফোর্স যার নাম ৯/১১ এজেন্সি, সেখান থেকে রণবীর-আলিয়ার বিয়েতে নিরাপত্তারক্ষীরা থাকছেন। নিরাপত্তারক্ষীরা আরকে স্টুডিও ছাড়াও রণবীর-আলিয়ার নতুন বাড়িতেও মোতায়েন থাকবেন। সম্প্রতি জানা গেল, বিয়েতে আসা অতিথিরা যাতে কোনওভাবেই বিয়ের ছবি তুলতে না পারেন, তাই তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নিরাপত্তারক্ষীরা।

রণবীর-আলিয়ার বিয়েতে ছবি শিকারীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিরাপত্তারক্ষীদের-

সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে, দুই তারকার বিয়ের (Ranbir Kapoor Alia Bhatt Wedding) জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কপূর পরিবারের সদস্যরা এখনও পর্যন্ত এই প্রসঙ্গে মুখ বন্ধ রেখেছেন। তারইমধ্যে শুরু হয়ে গিয়েছে বিয়ের নানা রীতি। জানা যাচ্ছে, আজই আলিয়ার মেহেন্দি অনুষ্ঠান। আর কোনওভাবেই যাতে ছবি বাইরে না বেরয়, তার জন্য আগত অতিথিদের ফোনের ক্যামেরায় অস্থায়ীভাবে স্টিকার লাগিয়ে দিচ্ছে নিরাপত্তারক্ষীরা। রণবীর কপূরের 'বাস্তু'তে যাঁরাই আসছেন, প্রত্যেকের ফোনের ক্যামেরাতেই স্টিকার লাগিয়ে দিচ্ছেন তাঁরা। কেউ যাতে ছবি তুলতে না পারে, ভিডিও করতে না পারে। এমনকি কেউ যাতে লাইভ স্ট্রিমিংও করতে না পারেন, সেদিকে রাখা হচ্ছে কড়া নজর।

আরও পড়ুন - Ranbir Alia Wedding: রণবীর-আলিয়ার বিয়েতে হাজির কনেপক্ষ, ছবি ভাইরাল

প্রসঙ্গত, গত বছর বিয়ে সারেন ভিকি কৌশলক্যাটরিনা কাইফ। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। ভিকি-ক্যাটরিনার বিয়েতে আসা অতিথিদের ফোন ঘরে রেখে বিয়ের মণ্ডপে আসার অনুমতি দেওয়া হচ্ছিল। কোনওভাবে যাতে ছবি কিংবা ভিডিও বাইরে ছড়িয়ে না পড়ে সেদিকে এমনই কড়া নজর দেওয়া হয়। ভিকি-ক্যাটরিনার মতো রণবীর-আলিয়ার বিয়েতেও এমনই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget