এক্সপ্লোর

Alka Yagnik: প্রবল জ্বর নিয়ে গেয়েছিলেন 'এক দো তিন', রাজ কপূরের থেকে চিঠি পেয়েছিলেন অলকা!

Alka Yagnik Birthday: গোটা কেরিয়ারে সেরা মহিলা সঙ্গীতশিল্পী হিসেবে ৭টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন অলকা। এরমধ্যে প্রথমটি ছিল এই 'এক দো তিন' গানটির জন্যই।

কলকাতা: তাঁর সুরেলা সফর শুরু হয়েছিল এই শহর থেকেই। কলকাতা। মাত্র ৬ বছর বয়সেই তিনি আকাশবাণীতে গান গাইবার সুযোগ পেয়েছিলেন। তারপর ধীরে ধীরে নিজের সূরমূর্চ্ছনা তিনি ছড়িয়ে দিয়েছেন গোটা দেশে। বিশ্বেও। বলিউডকে দিয়েছেন একের পর এক জনপ্রিয় গান। শুধু বলিউড নয়, ২৫টি ভাষায় গান গেয়েছেন তিনি। আজ তাঁর জন্মদিন। সঙ্গীতশিল্পী অলকা যাজ্ঞিক (Alka Yagnik) জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে। এই কলকাতাতেই। 

এই তিলোত্তমার বুকেই এক গুজরাতি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন অলকা। মা শুভা ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। মাত্র ৬ বছর বয়সে, অল ইন্ডিয়া রেডিও কলকাতায় গান গাইবার সুযোগ পান অলকা। এরপর শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুধু করার জন্য মাত্র ১০ বছর বয়সে অলকাকে মুম্বই নিয়ে চলে আসেন মা শুভা। কিন্তু তখনও তাঁর গলা পরিপূর্ণতা পায়নি। সেসময় রাজ কপূরের থেকে একটি চিঠিও পেয়েছিলেন ছোট্ট অলকা। যোগাযোগ হয়েছিল সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্তের সঙ্গেও। তিনি অলকার মা শুভাদেবীকে বলেছিলেন, অলকার সামনে দুটি পথ রয়েছে। হয় সে এখনও ডাবিং শিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করতে পারে। অথবা তালিম নিয়ে, গলা একটু তৈরি হলে সঙ্গীতশিল্পী হিসেবে পা রাখতে পারে ইন্ডাস্ট্রিতে। সঙ্গীতানুরাগী মা বেছে নিয়েছিলেন দ্বিতীয়টাই। 

১৯৮০ সালে প্রথম পায়েল কী ঝঙ্কার (Paayel Ki Jhankar) ছবির গান গেয়ে ইন্ডাস্ট্রিতে সঙ্গীতশিল্পী হিসেবে পা রাখেন অলকা। এরপর একাধিক ছবিতে গান করলেও, তাঁকে প্রথম প্রচারের আলো এনে দিল 'তেজাব' (Tejaab)। ১৯৮৮ সালের এই সিনেমার গান 'এক দো তিন' (Aak Do Teen) শুনলে আজও সেই ছন্দে দুলে উঠবেন না এমন মানুষ মেলা ভার। 

আরও পড়ুন: Willem Dafoe: 'গ্রীন গবলিন'-এর চরিত্রে স্পাইডারম্যানের ছবিতে ফিরতে চান উইলিয়াম ড্যাফো

গোটা কেরিয়ারে সেরা মহিলা সঙ্গীতশিল্পী হিসেবে ৭টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন অলকা। এরমধ্যে প্রথমটি ছিল এই 'এক দো তিন' গানটির জন্যই। পরবর্তীকালে একটি সাক্ষাৎকারে অলকা জানিয়েছিলেন, এই গানটি রেকর্ডিংয়ের সময়, ধুম জ্বর ছিল তাঁর। তাই নিয়েই এমন সুরেলা উপহার তিনি সাজিয়েছিলেন দর্শকদের জন্য।

১৫টি পাকিস্তানি গান সহ ২৫টি ভাষায় গান গেয়েছেন অলকা। সেসময় তিনি গোটা বিশ্বে লাইভ শো-ও করতেন। অলকা জানিয়েছেন, এমন এক একটা দিন গিয়েছে, যেদিন তাঁকে ১ দিনে ৫টা পর্যন্ত গান রেকর্ড করতে হত। ইন্ডাস্ট্রিও অবশ্য তাঁকে ফেরায়নি। যশ, খ্যাতি থেকে শুরু করে ভালবাসা, শ্রদ্ধা, সবই পেয়েছেন অলকা। 

সঙ্গীতশিল্পীর জন্মদিনে এবিপি লাইভের তরফ থেকে তাঁকে শ্রদ্ধা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget