এক্সপ্লোর

Allu Arjun Update: বাড়িতে হামলা, আশঙ্কায় সন্তানদের নিরাপদ আশ্রয়ে সরালেন অল্লু অর্জুন

Allu Arjun Update: রবিবার অল্লুর হায়দরাবাদের জুবিলি হাউসের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় এক দল মানুষ পাথর ছুড়েছেন বলে অভিযোগ।

কলকাতা: অল্লু অর্জুন আইনতভাবে যথেষ্ট সমস্যায় জড়িয়ে পড়েছেন, এই কথা অস্বীকার করা যায় না। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দায়ি করা হয়েছিল অল্লু অর্জুনকে। কারণ হিসেবে দেখানো হয়েছিল, তিনি নাকি পুলিশকে না জানিয়েই হঠাৎ পৌঁছে গিয়েছিলেন সন্ধ্যা থিয়েটারে। তার ফলে যা হওয়ার তাই ঘটে। প্রিয় তারকাকে একবার সামনে থেকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। আর তার ফলেই পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় রেবতী নামে এক মহিলার। গুরুতর আহত হয় তাঁর ৯ বছরের পুত্রসন্তান। এখনও সে রয়েছে ভেন্টিলেশনে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় অল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছিলেন। তিনি ওই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছিলেন। তিনি জানিয়েছেন ওই ৯ বছরের শিশুর চিকিৎসার সমস্ত খরচ তিনি বহন করতে প্রস্তুত। পাশাপাশি ওই পরিবারকে তিনি ২৫ লক্ষ টাকা সাহায্য করতে চান। তবে তাতে অল্লু অর্জুনের বিরুদ্ধে ক্ষোভ কিছু মাত্রও কমেনি।

রবিবার অল্লুর হায়দরাবাদের জুবিলি হাউসের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় এক দল মানুষ পাথর ছুড়েছেন বলে অভিযোগ। রবিবার অল্লু সমাজমাধ্যমে নিজের অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়ে সকলকে শান্ত থাকার অনুরোধ জানান। ইনস্টাগ্রামে অল্লু লেখেন, ‘আমি আমার সকল অনুরাগীদের অনুরোধ জানাব, তাঁরা যেন আবেগ প্রকাশের সময় দায়িত্বজ্ঞান বজায় রাখেন,  যেমন তাঁরা সব সময়ই করে থাকেন এবং অনলাইন বা অফলাইনে কোনও অশালীন মন্তব্য বা আচরণ করা থেকেও বিরত থাকুন।’ শুধু তাই নয়,  অল্লু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন কোনও ভুয়ো প্রোফাইল থেকে তাঁর অনুরাগী সেজে যদি কেউ এমন কোনও কাজ করেন তা হলে আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন তিনি। নিজের ভক্তদের উদ্দেশে তাঁর অনুরোধ, ‘এ ধরনের কোনও পোস্টের সঙ্গে জড়িয়ে পড়বেন না।‘ ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৮ অভিযুক্তকে।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় অল্লু অর্জুন সবাইকে শান্ত থাকার কথা জানালেও তিনি নিজের সন্তানদের নিয়ে যথেষ্টই চিন্তিত। বাড়িতে হামলা হওয়ার পরে, আশঙ্কায় অল্লু অর্জুন নিজের সন্তানদের সুরক্ষিত আশ্রয়ে পাঠিয়ে দিয়েছেন। দুই সন্তানকে ঠাকুরমা ও ঠাকুর্দার বাড়ি পাঠিয়ে দিয়েছেন অল্লু। বর্তমানে তাঁর দুই সন্তান অল্লুর সঙ্গে তাঁর জুবিলি হিলসের বাড়িতে থাকছেন না। তবে অল্লু অর্জুন নিজে বাড়িতেই রয়েছেন। হামলার পরে সোশ্যাল মিডিয়ায় তিনি অনুরাগীদের আবেগ সংযত করার আর্জি জানিয়েছিলেন। 

আরও পড়ুন: Allu Arjun: 'অল্লুর উচিত মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া', পদপিষ্ট হয়ে মৃতার পরিবারের হয়ে সওয়াল তেলঙ্গানার মন্ত্রীর

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget