এক্সপ্লোর

Ameesha Patel: 'গদর' মুক্তির পরে অবসর নিতে বলেছিলেন সঞ্জয় লীলা বনশালী, বলছেন আমিশা

Ameesha Patel After Gadar 2: 'এমন ছবি কোনও অভিনেতার ফিল্ম কেরিয়ারে মাত্র ১টিই তৈরি হয়। কিন্তু তোমার কেরিয়ারে এমন ২টো হিট ছবি রয়েছে।'

মুম্বই: বক্সঅফিসে একের পর এক রেকর্ড ভাঙছে আমিশা পটেল (Ameesha Patel) -অভিনীত গদর ২ (Gadar 2)। বলিউড তো বটেই, একাধিক দক্ষিণী ছবির সঙ্গেই রীতিমতো পাল্লা দিচ্ছে এই ছবির ব্যবসা। আর এই ছবির সাক্ষাৎকারে এসেই, নিজের এত অতীত অভিজ্ঞতা ভাগ করে নিলেন ছবির নায়িকা। তিনি জানালেন, 'গদর' মুক্তির পরে নাকি তাঁকে ফিল্ম কেরিয়ার থেকে অবসর নিতে বলেছিলেন খোদ সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhanshali)। 

একটি সাক্ষাৎকারে আমিশা বলেছেন, 'গদর মুক্তির পরে, সাফল্য উদযাপনের পার্টিতে আমার সঙ্গে দেখা হয়েছিল সঞ্জয় লীলা বনশালীর। তিনি আমায় বলেছিলেন, এমন ছবি কোনও অভিনেতার ফিল্ম কেরিয়ারে মাত্র ১টিই তৈরি হয়। কিন্তু তোমার কেরিয়ারে এমন ২টো হিট ছবি রয়েছে।' ১৯৯৮ সালে 'কহো না পেয়ার হ্যায়' (Kaho Na Peyaar Hai) ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন আমিশা। সেই ছবি বক্সঅফিসে ভীষণ সাফল্য পেয়েছিল। 

এরপরে 'গদর'-ও সাফল্য পেয়েছিল বক্সঅফিসে। ২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবি ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। সেই সময়ে বক্সঅফিসে রীতিমতো রেকর্ড করেছিল এই ছবি। আর ২২ বছর পরে বড়পর্দায় ফিরে এই ছবি যেন প্রমাণ করে দিল সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল জুটির ম্যাজিক একটুও কমেনি। পরিচালক অনিল শর্মা 'গদর ২' ছবিতে দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তুলেছেন। ১৯৭১ সালের 'ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট'-এর মধ্যে তারা সিং, সাকিনা ও তাদের ছেলে উৎকর্ষ এক হয়ে কীভাবে লড়াই করেছিলেন সেই গল্পই উঠে এসেছে এই ছবিতে। 

২০০০ সালে মুক্তি পেয়েছিল 'কহো না পেয়ার হ্যায়' ছবিটি। সেই সময়ে চূড়ান্ত সাফল্য পেয়েছিল হৃতিক ও আমিশার এই প্রেমের গল্প। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক। ২৩ বছর পরে, 'গদর ২'-এর সাফল্যে ফের একবার হৃতিকের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করলেন আমিশা। তবে সেই ছবি 'কহো না পেয়ার হ্যায়'-এর সিক্যুয়াল হবে কি না, সেই ইঙ্গিত অবশ্য দেননি তিনি। তবে আমিশার কথায়, 'হৃতিকের সঙ্গে ওই ছবিতে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ। হৃতিকের থেকে আমি অনেক কিছু শিখেছিলাম। ওঁর সঙ্গে আবার কাজ করতে পারলে ভাল লাগবে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ameesha Patel (@ameeshapatel9)

আরও পড়ুন: Top Social Post: শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নামে হল তারার নামকরণ, চিরঞ্জীবীর জন্মদিনে রাম চরণের বিশেষ পোস্ট, আজকের 'সোশ্যালে সেরা'

সেরা শিরোনাম

Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget