এক্সপ্লোর

রণবীর কপূরের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জনের মধ্যেই আলিয়া জানালেন প্রথম পরিচয়ের অভিজ্ঞতা

নয়াদিল্লি: বলিউড তারকা রণবীর কপূর ও আলিয়া ভট্টের সম্পর্ক নিয়ে এখন জোর জল্পনা টিনসেল টাউনে। এরইমধ্যে একটি ভিডিও সামনে এল যেখানে আলিয়াকে তাঁর ও রণবীরের ছোটবেলার স্মৃতিচারণ করতে শোনা গিয়েছে। আলিয়া যখন রণবীর সম্পর্কে বলছিলেন তখন মুখে হাসি নিয়ে তাঁর দিকে তাকিয়েছিলেন। আসলে একটি সাক্ষাত্কারে আলিয়া রণবীরের সঙ্গে তাঁর প্রথম পরিচয় সম্পর্ক বলছিলেন। আলিয়া বলেছেন, রণবীরের সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল, তখন আমার বয়স হয়ত ১১ বছর। ওই সময় রণবীর সঞ্জয়লীলা বনশালীর সহকারী হিসেবে কাজ করছিল। আমার রণবীরের সঙ্গে একটা ফটোশ্যুট করার কথা ছিল। ওই সময় আমি খুবই লাজুক ছিলাম। ফটোশ্যুটের জন্য রণবীরের কাঁদে মাথা রাখতে হত। কিন্তু আমি খুব লজ্জা পাচ্ছিলাম, তাই কাঁধে মাথা রাখতে পারছিলাম না। আলিয়া বলেছেন, আমার কেরিয়ারে রণবীরের প্রচুর সমর্থন পেয়েছি। হাইওয়ে দেখে ও আমায় ফোন করেছিল। আমিও সাঁওয়ারিয়া থেকে এখনও পর্যন্ত সবদিনই রণবীরের অনুরাগী। রণবীরের কোন চরিত্র তাঁর সবচেয়ে ভালো লেগেছে?এই প্রশ্নের উত্তরে আলিয়া বলেছেন, রাজকুমার হিরানির আগামী সিনেমা সঞ্জয় দত্তর বায়োপিক সঞ্জুতে রণবীরের সেরা চরিত্রটি দেখা যাবে বলে মনে করছেন তিনি। তবে এখনও পর্যন্ত বরফি-তে রণবীরের চরিত্রটি সবচেয়ে ভালো। রণবীর বর্তমানে তাঁর আগামী সিনেমা সঞ্জুর প্রচারে ব্যস্ত। সেইসঙ্গে আলিয়া তাঁর রাজি সিনেমার প্রোমোশন শুরু করেছেন। আলিয়া ও রণবীরকে ব্রহ্মাস্ত্র সিনেমায় প্রথম একসঙ্গে দেখা যাবে।এই সিনেমার শ্যুটিংয়ের শুরু থেকেই দুজনের সম্পর্ক নিয়ে সিনেমা মহলে জোর গুঞ্জন তৈরি হয়েছে। কিন্তু দুজনেই এ ব্যাপারে মুখ খোলেননি। তাঁদের কেউ এই জল্পনা খারিজও করেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lopamudra Mitra: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Shivmandir Rath Yatra 2026: দক্ষিণ কলকাতার শিবমন্দিরের উদ্য়োগে শুরু হল 'রথের মেলা ২০২৬', চলবে চারদিন
CJP Protest: আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়ছে, আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন একের পর এক তারকা
Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget