এক্সপ্লোর

Amir and Kiran: কীভাবে ভাল স্বামী হতে পারি? বিচ্ছেদের পরে কিরণকে প্রশ্ন করেছিলেন আমির

Amir Khan and Kiran Rao: আইনত বিচ্ছেদের পরেও একসঙ্গে কাজ করেছেন আমির ও কিরণ। সেই প্রসঙ্গ তুলে আমির বলেন...

নয়াদিল্লি: আমির খান (Amir Khan) আর কিরণ রাওয়ের (Kiran Rao)-এর বিচ্ছেদের খবর ইতিমধ্যেই সবার জানা। তবে আইনত স্বামী-স্ত্রীর সম্পর্ক শেষ করার পরেও, তাঁদের মধ্যে যে গভীর বন্ধুত্ব রয়েছে তা তো নজর কাড়ে অবশ্যই। যেখানে অনেক বলি তারকাদেরই দেখা যায় তাঁদের প্রাক্তন সম্পর্ককে একেবারেই অস্বীকার করতে বা এড়িয়ে যেতে, সেখানে আমির ও কিরণ তাঁদের সম্পর্ক নিয়ে খোলাখুলিই কথা বলেন। এমনকি স্বীকার করে নেন নিজেদের মধ্যের বিভিন্ন ভুল বোঝাবুঝি, খামতির কথাও। এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ় অফ ইন্ডিয়া' (ABP Newtwork Ideas of India)-এর মঞ্চে এসে আমির শোনালেন অদ্ভুত এক গল্প। 

আইনত বিচ্ছেদের পরেও একসঙ্গে কাজ করেছেন আমির ও কিরণ। সেই প্রসঙ্গ তুলে আমির বলেন, 'আপনারা অনেকেই জানেন, আমাদের সদ্যই আইনত বিচ্ছেদ হয়েছে। আমরা আর স্বামী-স্ত্রী নই। একদিন সন্ধ্যায় বাড়িতে বসেছিলাম আমি। কিরণকে হঠাৎ প্রশ্ন করলাম, স্বামী হিসেবে আর কোন কোন বিষয় রয়েছে যেটাতে আমি উন্নতি করতে পারি? কিরণ সঙ্গে সঙ্গে কার্যত খাতা-পেন নিয়ে বসে গেল এবং ১৫-২০টা পয়েন্ট লিখে ফেলল। সেখানে অন্যতম একটা পয়েন্ট ছিল, আমি ভীষণ কথা বলি। অন্য কাউকে কথা বলতে দিই না।' আমিরের কথায়, তিনি চেয়েছিলেন ভুলগুলো শুধরে নিতে। 

প্রসঙ্গত, এদিন 'আইডিয়াজ় অফ ইন্ডিয়া'-র মঞ্চে এসে, 'লাপতা লেডিজ'-এর অজানা গল্প শোনান আমির খান। কথায় কথায় উঠে আসে, তাঁর ছবি 'লাল সিং চড্ডা' (Laal Singh Chaddha)-র ব্যর্থতা ও তাতে অভিনেতার ভেঙে পড়ার ঘটনাও। আমিরের কথায়, ' 'লাল সিং চড্ডা' ছবিটার জন্য, আমি, করিনা, আমার গোটা টিম সবাই ভীষণ খেটেছিল। আমরা খুব চেষ্টা করেছিলাম যাতে ছবিটা সাফল্য পায়। পেল না। ছবিটা দর্শকদের থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় আমি খুব ভেঙে পড়েছিলাম। তবে মানুষ আমায় ভীষণ সমর্থন করেছিলেন। সবাই জিজ্ঞাসা করেছিলেন আমি ঠিক আছি কি না.. সামলে উঠেছি কি না...। নিজেকে সামলানোর জন্য একটা বিরতি নিয়েছিলাম আমি। তবে সেইসঙ্গে আমার একটা উপলদ্ধিও হয়েছিল। আমি বুঝেছিলাম মানুষ আমায় ভালবাসেন। অত মনখারাপ সত্ত্বেও একদিন মজা করে বাড়িতে বসে বলেছিলাম, 'যদি ফ্লপ ছবি করে এত ভালবাসা পাওয়া যায়, এটা জানলে তো দু'তিনটে ফ্লপ ছবি আগেই করে ফেলতাম।'

Amir Khan and Kiran Rao: প্রাক্তন স্ত্রীর পরিচালনায় অভিনয় করতে চেয়েছিলেন আমির, রাজি না হয়ে অন্য কাউকে কাস্ট করেন কিরণ!

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget