এক্সপ্লোর

একেবারে সুস্থ অমিতাভ বচ্চন, রাতেই শ্যুটিংয়ে যোগ দিচ্ছেন

মুম্বই ও যোধপুর: শারীরিক অসুস্থতা অতীত। দিব্যি সুস্থ আছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। এমনকী, মঙ্গলবার রাতে ‘নাইট সিকোয়েন্স’ শ্যুটিংও শুরু করছেন বলে খবর।

বচ্চন সিনিয়রের শারীরিক অসুস্থতা নিয়ে এদিন দিনভর টানাপোড়েন ছিল। খবরে প্রকাশ, ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অমিতাভ বচ্চন। রাজস্থানের যোধপুরে ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর শ্যুটিং করছেন অমিতাভ। সোমবার সারারাত শ্যুটিং করার পর তিনি অসুস্থ বোধ করেন। এমনিতে, হোটেলে ফেরার পর প্রতিদিনের মতনই ব্লগ লেখেন অমিতাভ। আজ ভোর পাঁচটা নাগাদ অমিতাভ তাঁর ব্লগে হেঁয়ালির সুরে লেখেন, শরীর ভাল নয়, আগামীকাল সকালে চিকিৎসকদের ডেকে পাঠিয়েছি। তাঁরা এসে আমার শরীর নিয়ে নাড়াচাড়া করবেন। আমাকে ফের দাঁড় করাবেন।

সূত্রের খবর, শ্যুটিংয়ে ভারী কস্টিউম পড়ে যুদ্ধের দৃশ্যে অভিনয়ের কারণেই শারীরিক ভাবে ক্লান্ত হয়ে পড়ছেন অমিতাভ। শারীরিক অসুস্থতার খবর পেয়েই মুম্বই থেকে চিকিৎসকদের একটি দল চার্টার্ড বিমানে যোধপুরে পৌঁছয়। তাঁরা অমিতাভের চেক-আপ করেন। অজিত মহল হোটেলে রয়েছেন অমিতাভ। মেগাস্টারের শারীরিক অসুস্থতার কথা ছড়িয়ে পড়তেই শুভান্যুধায়ী থেকে শুরু করে সাংবাদিকরা হোটেলের বাইরে ভিড় করেন। কিন্তু, কোনও প্রশ্নের জবাব দিতে চাননি চিকিৎসকরা। যার জেরে অনুরাগীদের মধ্যে উদ্বেগ আরও বৃদ্ধি পায়। অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা করে জয়া বচ্চনকে বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরে, স্ত্রী জয়া বচ্চন অবশ্য সব দুশ্চিন্তা দূর করেন। তিনি বলেন, অমিতজির শরীর ভালই আছে। তাঁর পিঠ ও ঘাড়ে আঘাত রয়েছে। চোটে কাবু। তবে, এমনি সব ঠিক রয়েছে। চিকিৎসকরা তাঁকে কয়েকদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। গতমাসেও মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে অমিতাভ বচ্চন রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন। সেই সময়ও তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন তাঁর অনুরাগীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। সন্ধ্যায় জয়া বচ্চনের বক্তব্যে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আর রাতে, মেগাস্টার নিজে শ্যুটিংয়ে যোগ দিয়ে বুঝিয়ে দিলেন, তিনি একেবারে ফিট।

এখনও বেশ কিছুদিন অমিতাভ বচ্চন যোধপুরেই থাকবেন। ২৩ মার্চ পর্যন্ত জোধপুরে ‘ঠগস অফ হিন্দুস্তান’-এর শ্যুটিং চলার সম্ভাবনা রয়েছে।

 

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Nakashipara News: খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য
Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
Middle East War News | US-র মিসাইলে জ্বলছে ইরানের একাধিক শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণনাশের আশঙ্কা
Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget