এক্সপ্লোর

Amitabh Bachchan: সিনেমা হলে ঢোকার জন্য এত বড় লাইন! ছবি দেখাচ্ছেন বিগ বি

Don: আজকের দিনের মতো সেদিনও কি মানুষ অগ্রিম বুকিং করতেন? কত মানুষ ছবি দেখতে যেতেন সে সময়ে? ছবি প্রকাশ্যে আনলেন স্বয়ং বিগ বি।

মুম্বই: দীর্ঘ বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা কথা খুব চলছে, দর্শক নাকি হলমুখী হচ্ছে না। করোনা পরিস্থিতির পর থেকে এই কথা আরও বেশি ছড়াচ্ছে। গত কয়েকদিন আগেই জানা যায়, সিনেমা হলে একজনও দর্শক না থাকার কারণে অক্ষয় কুমারের 'সম্রাট পৃথ্বীরাজ' ছবির শো বাতিল করে দিতে বাধ্য হয়েছেন হল মালিক। 'ধাকড়' থেকে 'বচ্চন পাণ্ডে', চলতি বছর মুক্তি পাওয়া বহু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। যদিও এর একটা অন্য দিকও রয়েছে। একদিকে যখন বেশ কিছু ছবি বক্স অফিসে সাফল্য পায়নি, তেমনই অন্যদিকে, বেশ কিছু বলিউড ছবি আবার বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। এর মধ্যে অবশ্যই অন্য়তম হালে মুক্তি পাওয়া কার্তিক আরিয়ানের 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2)। গতকাল পর্যন্ত যে রিপোর্ট পাওয়া গিয়েছে, তাতে জানা গিয়েছে, এখনই ১৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এখন লক্ষ্য তার ২০০ কোটির ক্লাব। ৪৪ বছর আগের ছবিটা কেমন ছিল? আজকের দিনের মতো সেদিনও কি মানুষ অগ্রিম বুকিং করতেন? কত মানুষ ছবি দেখতে যেতেন সে সময়ে? ছবি প্রকাশ্যে আনলেন স্বয়ং বিগ বি (Amitabh Bachchan)।

'ডন' ছবির অগ্রিম বুকিংয়ের ছবি দেখালেন অমিতাভ বচ্চন-

এদিন বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে সিনেমা হলের সামনে প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'আমার ছবি 'ডন'-এর (Don) অগ্রিম বুকিংয়ের লাইন। আর তারা বলছে এই লাইন মাইল খানের লম্বা গিয়েছে। ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। আজ থেকে ৪৪ বছর আগে। সেই বছরই আমারও বেস কিছু ছবি মুক্তি পেয়েছিল। 'ডন', 'কসমে ওয়াদে', 'ত্রিশুল', 'মুকাদ্দর কা সিকান্দর', 'গঙ্গা কি সৌগন্ধ'। এক বছরে পাঁচটা ব্লকবাস্টার হিট ছবি। এর মধ্যে কয়েকটা ছবি তো ৫০ সপ্তাহ ধরে চলেছিল সিনেমা হলে। কী সব দিন ছিল।'

আরও পড়ুন - Rakul Preet Singh: এই বলি তারকাদের সঙ্গে সম্পর্কে ছিলেন রকুলপ্রীত সিংহ

প্রসঙ্গত, অমিতাভ বচ্চনকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ঝুন্ড' ছবিতে। ছবিটি শুধু দর্শকেরা কাছেই নয়, প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। আমির খান থেকে অন্যান্য় অনেক তারকা এই ছবি দেখে চোখের জল ধরে রাখতে পারেননি। সামনে মুক্তি পাবে তাঁর ছবি 'ব্রহ্মাস্ত্র'। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কপূর ও আলিয়া ভট্টকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lopamudra Mitra: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট
Shivmandir Rath Yatra 2026: দক্ষিণ কলকাতার শিবমন্দিরের উদ্য়োগে শুরু হল 'রথের মেলা ২০২৬', চলবে চারদিন
CJP Protest: আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়ছে, আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন একের পর এক তারকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget