এক্সপ্লোর

Amitabh Bachchan: মেয়েদের সঙ্গে শপিং ! শুনেই আঁতকে উঠলেন বিগ বি, কিন্তু কেন?

Amitabh Bachchan on Shopping: সম্প্রতি তিনি টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রৌড়পতি'র ১৫ তম সিজন পরিচালনা করছেন। আর সেখানেই শপিং করা অভ্যাস নিয়ে এক মজার কথা বলে বসেন বিগ বি।

কলকাতা : ব্লগে, সমাজমাধ্যমে প্রায়ই নানারকম বিষয় নিয়ে লেখালিখি করতে দেখা যায় বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। সেখানে তার দীপ্ত রসবোধের পরিচয় অনেকেই পেয়েছেন। 

'কৌন বনেগা ক্রৌড়পতি'র একটি শো'তে অসমের গুয়াহাটির বাসিন্দা সোনাল মলহোটকে হট সিটে আমন্ত্রণ জানান অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। খেলা চলতে চলতে স্বাভাবিক ছন্দেই গল্প জমে উঠতে থাকে বচ্চন আর সানোলের। সোনাল অমিতাভকে জিজ্ঞেস করেন, 'স্যার, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমার ধারণা আপনি এই ভারতে ফিটনেসের দিক থেকে একজন আদর্শ মানুষ। এই বয়সে এসেও আপনি আপনার স্বাস্থ্য ভাল রেখেছেন। আর আমার স্বামীকে দেখুন, অন্যরা সিক্স প্যাক বানাচ্ছে আর তিনি ফ্যামিলি প্যাক নিয়ে ঘুরে বেড়ান। সারাক্ষণ এটা সেটা জাঙ্ক ফুড খেয়েই চলেছেন। কচুরি, সিঙারা, ভুজিয়া কিছুই বাদ দেন না। আপনি যদি আপনার ডায়েট প্ল্যানটা আমাদের সঙ্গে শেয়ার করেন, বিশেষত আমার স্বামীকে শোনান...'

আর সোনালের এই কথাতেই দর্শকাসনে বসে থাকা সোনালের স্বামীর দিকে তাকিয়ে অমিতাভ (Amitabh Bachchan) বলেন, 'স্যার এর পরেরবার আপনি যখন কচুরি, সিঙারা খাবেন, আমার কথা মনে রাখবেন। আমাকেও একটু ভাগ দেবেন না হয়। আমি খুবই ভালোবাসি খেতে। আপনার স্ত্রী যা বলছে বলতে দিন, আপনি খান নিজের খেয়ালখুশি মত। বেনারসে যে কচুরির স্বাদ আর কোথাও পাবেন না! পরে কখনও দুজনে একসঙ্গে বেনারসে গিয়ে কচুরি, সিঙারা খাওয়া যাবে।'

এই প্রসঙ্গেই সোনাল বিগ বি'কে বলেন, 'স্যার আমার কথা হল, তিনি কচুরি, সিঙারা খেতেই পারেন। কিন্তু তারপর আমি যখন শপিংয়ে যেতে চাই, তিনি ঘুমিয়ে পড়তে চান। নিজের জিনিসও তিনি পছন্দ করে কিনতে চান না। আমাকে পাঠান।' কথা শুনে হাসতে হাসতে ফেটে পড়েন অমিতাভ। মজা করে বলেন, 'আরে উনি তো ঠিক কাজই করছেন। খাবার পর অনেকেরই ঘুম ঘুম পায়। আর মেয়েদের শপিংয়ে যাওয়ার মত বোরিং কাজ আর কিছু হয় কি ? পুরুষ মানুষ কী করে? একটা দোকানে যায়, কী কী আইটেম আছে দেখে নিয়ে যেটা পছন্দ সেটার দাম জিজ্ঞেস করে কিনে নিয়ে বাড়ি চলে আসে। আর মেয়েরা ! এটা দেখান তো, দোকানদার দেখিয়ে দেয়। ওটার দাম কত বলুন তো ? ঐ শাড়িটা দেখান তো। এটার অনেক দাম বলছেন... এসব বলতে বলতে কিছু না কিনেই চলে আসেন।' অমিতাভ আরও বলেন, 'অনেক সময়েই দেখা যায়, মহিলারা কেনাকাটা করতে গিয়ে পুরো দোকানের মালপত্র একধারে নামিয়ে নিয়ে আসেন, আর তারপর সব ফেলে চলে যান কিছু না কিনে। এর পরেরবার যখন আপনি স্ত্রীর সঙ্গে শপিংয়ে যাবেন, একটা চেয়ার নিয়ে বসে সোজা ঘুম দেবেন।'

অমিতাভ বচ্চনের এই উত্তরে হাসির রোল ওঠে সেটে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget