এক্সপ্লোর

Amitabh Bachchan Update: ফের করোনার হানা বচ্চন বাড়িতে, আক্রান্ত ২ কর্মচারী

Amitabh Bachchan Update: গত বছর করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন। এরপর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চনও আক্রান্ত হন করোনায়।

মুম্বই: অমিতাভ বচ্চনের ঘরে ফের করোনা সংক্রমণ। এবার সংক্রমিত অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ২ কর্মচারী, এমনটাই খবর সূত্রের। নিজের ব্লগেই এই তথ্য দিলেন অমিতাভ বচ্চন। তিনি লেখেন, ‘ঘরে কোভিড পরিস্থিতি, পরে সবার সঙ্গে যোগাযোগ করব’। 

গত বছর করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন। এরপর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চনও আক্রান্ত হন করোনায়।উদ্বেগ প্রকাশ করে এদিন ব্লগে লেখেন বিগ বি যে তাঁর বাংলোয় ফের করোনা হানা দিয়েছে। সূত্রের খবর, অমিতাভের বাংলোর এক মালি করোনা আক্রান্ত হয়েছেন। 

আরও পড়ুন: Jacqueline Fernandez Update: হাসপাতালে ভর্তি জ্যাকলিন ফার্নান্ডেজের মা

করোনার (Coronavirus) তৃতীয় ঢেউ এসে গিয়েছে। আর এই তৃতীয় ঢেউয়ে (Covid19) সংক্রমিত হচ্ছেন সাধারণ মানুষের পাশাপাশি একের পর এক তারকা। বলিউডে একের পর এক ব্যক্তি করোনা আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি রীতিমতো কঠিন হচ্ছে ফের। গতকালই খবর আসে সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। গায়ক, তাঁর স্ত্রী মধুরিমা এবং ছেলে নিভানও করোনা আক্রান্ত। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করে করোনা সংক্রমিত হওয়ার খবর দিয়েছেন তিনি। এছাড়াও আমরা জেনেছি করোনা আক্রান্ত হয়েছেন সস্ত্রীক জন আব্রাহাম, একতা কপূর, সুমনা চক্রবর্তী, অর্জুন কপূর, ম্রুণাল ঠাকুর। সস্ত্রীক করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া।

শুধু বলিউডই নয়, করোনা জাঁকিয়ে বসেছে এবার টলিউডেও। অনেকেই দ্বিতীয়বার, তৃতীয়বার করে আক্রান্ত হচ্ছেন। খবর পাওয়া যায় কোভিড১৯-এ আক্রান্ত হয়েছেন কবি শ্রীজাত। মঙ্গলবার ফেসবুকে নিজেই সংক্রমিত হওয়ার কথা জানান শ্রীজাত। তিনি লেখেন, 'দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এইবার প্রতিষেধকের দুটি টিকা'র পরেও। আপাতত সামান্য উপসর্গ নিয়ে ঘরেই নিভৃতবাস পালন করছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, অবশ্যই নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন সকলে, সুস্থ থাকার ও রাখার চেষ্টা করুন। আর হ্যাঁ, এই ক'দিন বিশেষ ফোনালাপ বা বার্তালাপ করতে পারছি না, সে-জন্য মার্জনাপ্রার্থী।'

খবর মেলে দ্বিতীয়বার এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন তারকা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ-শুভশ্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই খবর দিয়েছেন পরিচালক। জানিয়েছেন, তাঁর এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। তাঁরা দুজনেই বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। এর সঙ্গে প্রত্যেককে মাস্ক পরতে এবং করোনাবিধি মানার আবেদনও জানিয়েছেন।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget