এক্সপ্লোর

Jacqueline Fernandez Update: হাসপাতালে ভর্তি জ্যাকলিন ফার্নান্ডেজের মা

একটি পুরনো সাক্ষাৎকারে জ্যাকলিন ফার্নান্ডেজ তাঁর মায়ের সম্পর্কে বলেন, 'আমার মা আমাকে সবসময় সমর্থন করেন। আমার পাশে সবসময় থাকেন। আমি ওঁকে খুব মিস করি। আমার কাছে আমার মা-ই একমাত্র প্রেরণা।'

মুম্বই: অসুস্থ বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) মা কিম ফার্নান্ডেজ। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের মাকে বাহারিনের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে (Jacqueline Fernandez Mother Hospitalished)। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে অফিসিয়ালি এখনও পর্যন্ত এই খবর জানানো হয়নি।

এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের মা কিমের স্ট্রোক হয়েছে। তিনি এই মুহূর্তে বাহারিনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মঙ্গলবার জ্যাকলিন ফার্নান্ডেজের মায়ের অসুস্থতা এবং হাসপাতালে ভর্তির খবর প্রকাশের পরই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। তাঁকে মুম্বইয়ে একটি সালোঁ থেকে হন্তদন্ত করে বেরতে দেখা যায়। 

আরও পড়ুন - Arjun Kapoor Update: মালাইকার সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে বিস্ফোরক অর্জুন কপূর

প্রসঙ্গত, একটি পুরনো সাক্ষাৎকারে জ্যাকলিন ফার্নান্ডেজ তাঁর মায়ের সম্পর্কে বলেন, 'আমার মা আমাকে সবসময় সমর্থন করেন। আমার পাশে সবসময় থাকেন। আমি ওঁকে খুব মিস করি। আমার কাছে আমার মা-ই একমাত্র প্রেরণা। আমি এখানে আমার বাবা-মাতে ছেড়ে ছাকি। ওঁরা দুজন সবসময় আমাকে যেকোনও পরিস্থিতিতে মনোবল জুগিয়ে গিয়েছেন। ওঁরা আমার কাছে এগিয়ে চলার পাথেয় হয়ে থাকেন।' বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের জন্ম বাহারিনের মানামায়। অভিনেত্রীর মা মালয়েশিয়ার মানুষ। এবং তাঁর বাবা শ্রীলঙ্কার মানুষ। অভিনেত্রীর মা কিম একজন বিমান সেবিকা হিসেবে কাজ করতেন। 

সম্প্রতি জ্যাকলিন ফার্নান্ডেজের নাম জড়িয়েছে সুকেশ চন্দ্রশেখর নামে এক প্রতারকের সঙ্গে। ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণায় অভিযুক্ত সুকেশ, অভিনেত্রী জ্যাকলিনকে বহুমূল্যের বিভিন্ন উপহার দিত বলে জানা গিয়েছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই ইডির দফতরে অভিনেত্রীকে হাজিরা দিতে হয়।

জ্যাকলিন ফার্নান্ডেজকে খুব শীঘ্রই দেখা যাবে পরিচালক অভিষেক শর্মার 'রাম সেতু' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার এবং নুসরত ভারুচা। এছাড়াও তাঁর হাতে রয়েছে একাধিক ছবির কাজ। তাঁকে দেখা যাবে 'কিক টু', 'সার্কাস' এবং আরও কয়েকটি ছবিতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget