এক্সপ্লোর

Vardhan Puri: 'সরাসরি যৌনতার প্রস্তাব দেওয়া হয়', বলিউড প্রসঙ্গে বিস্ফোরক অমরীশ পুরির পৌত্র

Bollywood Celebrity Updates: দীর্ঘ বহু বছর বলিউডে কাজ করেছেন অমরীশ পুরি। এখন এই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন তাঁর পৌত্র বর্ধন পুরি। বলিউড প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

মুম্বই: বলিউড ইন্টাস্ট্রিতে অমরীশ পুরি (Amrish Puri) নামটাই যথেষ্ট। তাঁর বিবরণ বা তাঁর নামের সঙ্গে কোনও ব্যাখ্যার প্রয়োজন নেই। জনপ্রিয়তা তাঁর এতটাই। দীর্ঘ বহু বছর বলিউডে কাজ করেছেন অমরীশ পুরি। এখন এই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন তাঁর পৌত্র বর্ধন পুরি (Vardhan Puri)। বলিউড প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

বলিউডে কাজ পাওয়া প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য অমরীশ পুরির পৌত্রের-

২০১৯ সালে 'ইয়ে শালি জিন্দেগি' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় অমরীশ পুরির নাতি বর্ধন পুরির। শুধু ক্যামেরার সামনেই নয়, তিনি কাজ করেছেন ক্যামেরার পিছনেও। বেশ কিছু ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া প্রসঙ্গে বললেন নানা কথা। বর্ধন পুরি বলেন, 'বলিউড ইন্ডাস্ট্রিতে এমন কিছু মানুষ রয়েছে, যারা সরাসরি যৌনতার প্রস্তাব দেয়। তারা বলে, 'তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে ওটা দেব'। আবার কেউ কেউ বলে, 'তুমি আমাকে ওটা দাও, আমি তোমাকে এক্স-ওয়াই-জেড'-এর সঙ্গে দেখা করিয়ে দেব। তিনি তোমার জন্য ছবি লিখছেন। পরবর্তীকালে গিয়ে দেখা যায়, ওই নামে কোনও পরিচালকই নেই। কেউ ওই ব্যক্তিকে চেনে না বা সেই ব্যক্তি ইন্ডাস্ট্রির কেউ নয়।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vardhan Puri (@vardhanpuri02)

">

আরও পড়ুন - Shah Rukh Khan: অ্যাকশন হিরো হতে এসেছিলেন কিং খান... কিন্তু...

পরবর্তী ছবির কথা বলতে গিয়ে বিবেক অগ্নিহোত্রীর 'নৌটঙ্কি' ছবির নাম জানান বর্ধন পুরি। যদিও 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, তিনি ওই ছবির সঙ্গে জড়িয়ে নেই। তিনি শুধু তাঁর অভিনেতা বন্ধু অনুপম খেরকে লকডাউনের সময়ে ছবি তৈরি করতে সাহায্য করেছেন। এই ছবির বর্তমান পরিস্থিতি সম্পর্কে বর্ধন জানাচ্ছেন যে, পরিকল্পনা অনুযায়ীই ছবির কাজ চলছে। এটা একটা পুরনো গল্প। এই প্রসঙ্গে তিনি আর বেশি কিছু জানাতে পারবেন না।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vardhan Puri (@vardhanpuri02)

">

প্রসঙ্গত, 'নৌটঙ্কি' ছাড়াও আরও বেশ কিছু ছবিতে দেখা যেতে চলেছে অমরীশ পুরির পৌত্র বর্ধনকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget