এক্সপ্লোর

Aryan Khan Drugs Case: এনসিবির জেরার মুখে পড়ার পর প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট অনন্যা পাণ্ডের

মুম্বই মাদক মামলায় তদন্ত করাকালীন আরিয়ান খানের সঙ্গে যোগসূত্রের সন্দেহে অনন্যা পাণ্ডেকে (Ananya Panday) সমন পাঠায় এনসিবি। দুদিন তাঁকে দীর্ঘক্ষণ জেরার মুখেও পড়তে হয়

মুম্বই: সোশ্য়াল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)। প্রায়শই তাঁর বিভিন্ন ছবি এবং ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করতে দেখা যায়। কিন্তু মুম্বই মাদক মামলায় তাঁর যোগ থাকার সন্দেহে যখন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তাঁকে সমন পাঠান এবং দীর্ঘক্ষণ জেরা করে, তারপর থেকে যেন সোশ্যাল মিডিয়ায় নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। মুম্বই মাদক মামলায় তদন্ত করাকালীন আরিয়ান খানের সঙ্গে যোগসূত্রের সন্দেহে অনন্যা পাণ্ডেকে সমন পাঠায় এনসিবি। দুদিন তাঁকে দীর্ঘক্ষণ জেরার মুখেও পড়তে হয়। সেই সময় শোনা গিয়েছিল, শাহরুখ পুত্র আরিয়ানের (Aryan Khan) সঙ্গে নাকি মাদক নিয়ে কথা বলেছিলেন অনন্যা পাণ্ডে। যদিও সেই মামলা এখনও বিচারাধীন। এনসিবির (NCB) জেরার মুখে পড়ার পর আজ তিনি ফের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন। করেছেন ইঙ্গিতপূর্ণ একটি পোস্টও।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি গাড়ির মধ্যে বসে রয়েছেন। সবুজে ঘেরা একটি সুন্দর জায়গায় দাঁড়িয়ে রয়েছে অনন্যা পাণ্ডের গাড়ি। আর গাড়ির মধ্যে থেকে অপরূর সুন্দর রামধনু দেখালেন অভিনেত্রী। সবুজে ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নীল আকাশে উঠেছে রামধনু। দুর্দান্ত একটি ভিডিওর সঙ্গে অনন্যা পাণ্ডে ক্যাপশনে লিখেছেন, 'তুমি কখনওই দুর্দান্ত সুন্দর একটি রামধনু দেখতে পাবে না অল্প বৃষ্টি ছাড়া।'

রামধনুর ভিডিও পোস্ট করা ছাড়াও এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুতো বোন অলন্যা পাণ্ডেকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন অনন্যা। কয়েকদিন আগেই প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন অলন্যা। তাঁদের ছবি পোস্ট করে দুজনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন অনন্যা পাণ্ডে।

আরও পড়ুন - Kartik aaryan Updates: কার্তিক আরিয়ানের অনুরাগী বলিউডের একজন সুপারস্টার, কে তিনি?

প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে খুব শীঘ্রই শকুন বত্রার আগামী ছবিতে দেখা যেতে চলেছে। ছবির নাম এখনও ঠিক হয়নি। এই ছবিতে অনন্যা পাণ্ডের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে। এছাড়াও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে 'লিগার' ছবিতে অভিনয় করছেন অনন্যা। এই ছবিতে দেখা যাবে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে। 'লিগার' ছবিটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়লম ভাষাতেও মুক্তি পাবে।

সেরা শিরোনাম

Vicky Katrina: দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
Bollywood News: সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
Ranojoy Bishnu: হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
Mrigaya 1.5: এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?
এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget