এক্সপ্লোর

Aneek Dhar: হাজির বিশেষ কেক, অভিনব আয়োজনে ছেলের নাম জানালেন অনীক-দেবলীনা

Aneek Dhar's Son: দেবলীনা ও অনীক সদ্যজাতের নাম রেখেছেন 'আদবান'। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে, নাম আদ্যা। তার নামের সঙ্গে মিলিয়েই ছেলের নাম রাখলেন তাঁরা।

কলকাতা: পুত্রসন্তানের বাবা হয়েছেন সঙ্গীতশিল্পী অনীক ধর (Aneek Dhar)। সোশ্যাল মিডিয়ায় সেই খবর আগেই শেয়ার করে নিয়েছিলেন তিনি। আর এবার, সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরলেন স্ত্রী দেবলীনা ধর (Devleena Dhar)। সোশ্যাল মিডিয়ায় নবজাতককে আহ্বানের সেই ছবি শেয়ার করে নিলেন অনীক, সেই সঙ্গে জানালেন পুত্রসন্তানের নামও।

দেবলীনা ও অনীক সদ্যজাতের নাম রেখেছেন 'আদবান'। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে, নাম আদ্যা। তার নামের সঙ্গে মিলিয়েই ছেলের নাম রাখলেন আদবান। এই শব্দের অর্থ, সূর্য। সোশ্যাল মিডিয়ায় খুদের বাড়িতে অভ্যর্থনার ঝলক শেয়ার করে নিয়েছেন অনীক। নবজাতকের জন্য তৈরি করা হয়েছিল একটি বিশেষ কেক। সেখানে লেখা ছিল তার জন্মের সময়, জন্মের সময়ের উচ্চতা ও ওজন, জন্মতারিখ, বয়স এবং শুভেচ্ছাসহ শিশুর নাম।

পরিবারের সবার সঙ্গেই দেবলীনার ছবি শেয়ার করে নিয়েছেন অনীক। দেবলীনা ও আদ্যার কেক কাটার ছবি, বরণ করে আদবানকে ঘরে স্বাগত জানাচ্ছেন অনীকের মা.. এই সব ছবিতেই ভালবাসার বার্তা জানিয়েছেন অনুরাগীরা। নিজের সঙ্গেও দেবলীনা ও আদবানের একটি ছবি শেয়ার করে নিয়েছেন অনীক। 

একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে আদবানের। সোশ্যাল মিডিয়ায় সন্তান আগমনের খবর আগেই জানিয়েছিলেন অনীক-দেবলীনা। খুব ঘটা করে সাধের অনুষ্ঠানও পালন করেছিলেন তাঁরা। সদ্য ৫ বছরের জন্মদিন গিয়েছে তাঁদের কন্যা আদ্যার। সেই অনুষ্ঠানও হয়েছিল ঘটা করে। ইন্ডাস্ট্রির অনেক পরিচিত মুখই হাজির ছিলেন অনীক কন্যার জন্মদিনে। আর তার কিছুদিনের মধ্যেই, বড় দিদি হল আদ্যা। পরিবারে এল নতুন সদস্য। 

২০১৪ সালের শেষের দিকে দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন অনীক ধর। ২০১৮ সালে তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান। অগাস্ট মাসে রাখী পূর্ণিমার দিনে তাঁদের পরিবারে জন্ম নেয় আদ্যা। তার বছর পাঁচেক পর দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করেন শিল্পী। অনীক, দেবলীনা ও আদ্যার পরিবারে এবার ছোট্ট পুত্র সন্তানের সংযোজন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aneek Dhar (@iamaneekdhar)

আরও পড়ুন: Swastika Exclusive: আলিয়ার নায়কের সঙ্গে জুটি বাঁধছেন স্বস্তিকা, নতুন থ্রিলারে থাকছেন টোটা-রাইমাও

                           

সেরা শিরোনাম

Mahesh Kale: কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?
কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?
Rwitobroto Mukherjee: ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
Aditi Munshi: 'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
Entertainment News: অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget