এক্সপ্লোর

Anil Kapoor: বাবার অসুস্থতার সময় এই কাজও করতে হয় অনিল কপূরকে?

Anil Kapoor Updates: টিনএজ বয়সে যখন তাঁর বাবা অসুস্থ ছিলেন, সেই সময় কোন কাজ করতে হয় অনিল কপূরকে।

মুম্বই: সদ্যই বলিউডে (Bollywood) ৩৯ বছর পূরণ করেছেন অনিল কপূর (Anil Kapoor)। দেখতে দেখতে বলিউডে প্রায় চার দশক কাটিয়ে ফেললেন অভিনেতা। অভিনয় করেছেন বহু ছবিতে। তার মধ্যে বেশ কিছু ছবি বক্স অফিসে রেকর্ড তৈরি করে। ছবি নির্মাতা সুরিন্দর কপূর ও নির্মলা কপূরের সন্তান অনিলের ছোটবেলাটা কেটেছে নানা কাজ করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের ছোটবেলার দিনগুলো ফিরে দেখলেন অনিল। জানালেন, টিনএজ বয়সে যখন তাঁর বাবা অসুস্থ ছিলেন, সেই সময় কোন কাজ করতে হয় তাঁকে।

বাবা অসুস্থ হয়ে পড়ায় কোন কাজ করেন অনিল কপূর?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকা অনিল কপূর জানাচ্ছেন যে, যখন তাঁর ১৭ কি ১৮ বছর বয়স, তখন তিনি স্পট বয় হিসেবেও কাজ করেন। অনিল কপূর বলছেন, 'আমরা সকলেই জানি যে, ওঁর (বাবার) হৃদরোগের সমস্যা ছিল। সেই দিনগুলো খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি। আমার জীবনে ওই দিনগুলো অনেকটা টার্নিং পয়েন্টের মতো ছিল। আমি বলেছিলাম, আমি কাজ করতে চাই। আর বাবাকে আরাম দিতে চাই। তখন আমার বয়স খুব বেশি নয়। সতেরো কি আঠেরো বছর বয়স তখন আমার।'

আরও পড়ুন - Sushmita Sen Relationship: সুস্মিতা-ললিত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক

স্পট বয়ের কাজকে একেবারেই অস্বাভাবিক কাজ হিসেবে মানতে নারাজ অনিল কপূর। তিনি বলছেন, 'আমি একেবারেই ওই কাজগুলোকে অস্বাভাবিক কাজ হিসেবে মনে করতে পারব না। কারণ, স্পট বয়ের কাজ করতে আমি ভালোবাসতাম। আমার ভালো লাগত কাজগুলো করতে। অভিনেতাদের সময় মতো জায়গায় পৌঁছে দেওয়া, তাঁদের বিমানবন্দর থেকে নিয়ে আসা, চা বিরতিতে তাঁদের স্ন্যাকস থেকে চা দেওয়া, লোকেশনে তাঁদের পৌঁছে দেওয়া, সমস্ত কাজই আমি ভালোবেসে করতাম। তাই বলতে গেলে, ওই অস্বাভাবিক সমস্ত কাজগুলোই কেরিয়ারের শুরুর দিকে আমি করেছি।'

প্রসঙ্গত, অনিল কপূরকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'যুগ যুগ জিও' ছবিতে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন বরুণ ধবন, কিয়ারা আডবাণী। অনিলকে দেখা যায় নীতু কপূরের বিপরীতে। ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tiger Shroff: ডুরান্ড কাপে খেলবেন টাইগার শ্রফ? কোন ক্লাবের জার্সিতে?
ডুরান্ড কাপে খেলবেন টাইগার শ্রফ? কোন ক্লাবের জার্সিতে?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget