এক্সপ্লোর

Ankita Lokhande Hospitalished: বিয়ের প্রস্তুতির মধ্যেই হাসপাতালে ভর্তি অঙ্কিতা লোখান্ডে

এই মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অঙ্কিতা লোখাণ্ডে ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈন। এখন তাঁরা ব্যস্ত আমন্ত্রণ পত্র পাঠাতে। সম্প্রতি তাঁদের মহারাষ্ট্রের রাজ্যপালকে আমন্ত্রণ জানাতে দেখা যায়।

মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের (Ankita Lokhande) বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের (Vicky Jain) সঙ্গে ননতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী। সদ্যই মরাঠি বধূর লুকে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গেও দেখা করতে যান। সেই ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। বিয়ের প্রস্তুতি যখন চূড়ান্ত, তখনই আচমকা হাসপাতালে ভর্তি করতে হল অভিনেত্রীকে। 

এই মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অঙ্কিতা লোখাণ্ডে ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈন। এখন তাঁরা ব্যস্ত আমন্ত্রণ পত্র পাঠাতে। সম্প্রতি তাঁদের মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারিকে আমন্ত্রণ জানাতে দেখা যায়। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের একাধিক ছবি শেয়ার করেন তারকা জুটি। ছবি শেয়ার করে অঙ্কিতা লেখেন, 'মহারাষ্ট্রে রাজ্যপাল মাননীয় ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করার সুযোগের জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি জানি আপনি প্রচণ্ড ব্যস্ত এবং আমি কৃতজ্ঞ যে আমাদের সঙ্গে রাজভবনে আপনি কথা বলেছেন সময় বের করে।' ছবিতে ধবধবে সাদা শাড়িতে দেখা যায় অঙ্কিতাকে। তাঁর সঙ্গে মানানসই সাদা শার্টে ফ্রেমবন্দি ভিকি। জানা যাচ্ছে, আগামী ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অঙ্কিতা-ভিকি। তার আগে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। 

আরও পড়ুন - Jersey song: রোম্যান্টিকতায় ভরপুর, শাহিদ-ম্রুণাল জুটির 'জার্সি' ছবির নতুন গান দেখেছেন?

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, গতকালই হাসপাতালে ভর্তি করতে হয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডেকে। 'পবিত্র রিস্তা' অভিনেত্রী পা মচকে গিয়ে চোট পান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। জানা যাচ্ছে, প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে অভিনেত্রীকে। কিন্তু চিকিৎসকের পরামর্শ বিশ্রাম নিতে হবে তাঁকে। প্রসঙ্গত, শুধু ছোট পর্দাতেই নিজেকে আটকে রাখেননি অঙ্কিতা লোখান্ডে। তাঁকে দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতের 'মণিকর্নিকা' ছবিতে। এছাড়াও 'বাঘি ৩'-এ অভিনয় করেন তিনি। উল্লেখ্য, প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন অঙ্কিতা। বেশ কিছু বছর সম্পর্কে থাকার পর তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget