এক্সপ্লোর

Jersey song: রোম্যান্টিকতায় ভরপুর, শাহিদ-ম্রুণাল জুটির 'জার্সি' ছবির নতুন গান দেখেছেন?

সদ্যই নেট মাধ্যমে মুক্তি পেয়েছে 'জার্সি' ছবির নতুন গান। 'মাইয়া মায়নু' গানে রোম্যান্টিক অবতারে দেখা যাচ্ছে শাহিদ কপূর এবং ম্রুণাল ঠাকুরকে। সম্পর্কের শুরু থেকে বিয়ে পর্যন্ত নানা ঘটনায় চিত্রিত হয়েছে গানে

মুম্বই: আগামী ৩১ ডিসেম্বর মুক্তি পাবে বলিউড অভিনেতা শাহিদ কপূরের (Shahid Kapoor) আগামী ছবি 'জার্সি' (Jersey)। এই ছবিতে প্রথমবার কোনও ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পর্দার 'কবীর সিং'কে। ছবিতে শাহিদ কপূরের বিপরীতে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)। 'ধামাকা' ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করে দর্শকের মন প্রশংসা জিতে নিয়েছেন অভিনেত্রী। এবার শাহিদ কপূরের বিপরীতে তাঁকে দেখা যেতে চলেছে এই ছবিতে। 

সদ্যই নেট মাধ্যমে মুক্তি পেয়েছে 'জার্সি' ছবির নতুন গান। 'মাইয়া মায়নু' (Maiyya Mainu) গানে রোম্যান্টিক অবতারে দেখা যাচ্ছে শাহিদ কপূর এবং ম্রুণাল ঠাকুরকে। সম্পর্কের শুরু থেকে বিয়ে পর্যন্ত নানা ঘটনায় চিত্রিত হয়েছে 'জার্সি' ছবির 'মাইয়া ম্যায়নু' গান। হালকা মেজাজের রোম্যান্টিক গানে ইতিমধ্যেই মজেছেন নেট নাগরিকরা। ছবিতে দুই অভিনেতার অনস্ক্রিন কেমিষ্ট্রিও চোখে পড়ার মতো।

আরও পড়ুন - Jacqueline Fernandez: আর্থিক তছরূপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে পৌঁছলেন জ্যাকলিন ফার্নান্ডেজ

'জার্সি' ছবির নতুন গান 'মাইয়া ম্যায়নু' সম্পর্কে সহ-প্রযোজক আমন গিল বলেন, 'গানটিতে শাহিদ এবং ম্রুণাল সম্পর্কের মিষ্টি বন্ধন এবং ভালোবাসায় ভরা কেমিষ্ট্রি ফুটিয়ে তোলা হয়েছে। এই ছবিতে শাহিদ, ম্রুণাল দুজনেই খুব ভালো কাজ করেছেন। সাচেত-পরম্পরার সুরে এই ছবির গান দর্শকের মন ছুঁয়ে যাবে বলে আশা করছি।'

'মাইয়া ম্যায়নু' ছাড়াও 'জার্সি' ছবির অন্য আরও একটি গান 'মেহরাম' মুক্তি পেয়েছে আগেই। ইতিমধ্যেই তা শ্রোতাদের খুবই পছন্দ হয়েছে। ছবি নির্মাতারা আশা করছেন, 'জার্সি'র নতুন রোম্যান্টিক গানও দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেবে। প্রসঙ্গত, তেলুগু ছবি 'জার্সি'র হিন্দি রিমেক শাহিদ কপূরের নতুন ছবি। 'জার্সি' ছাড়াও শাহিদ কপূরের হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি।

আরও পড়ুন - Sharmila Tagore Birthday: মনসুর আলি খানের সঙ্গে কেমন ছিল শর্মিলা ঠাকুরের 'অমর প্রেম'? এক ঝলকে পতৌদির রাজকীয় প্রেমকাহিনী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget