এক্সপ্লোর

Ankita Lokhande on SSR: ১৪ জুন অঙ্কিতার সোশ্যাল মিডিয়া প্রোফাইল সুশান্তময়

কোনও ভিডিওতে সুশান্তের সঙ্গে নাচে মগ্ন। কোনোটায় আবার বাড়ির পুজো করছেন দুজনে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুদিনে তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অঙ্কিতা লোখণ্ডে।

মুম্বই: কোনও ভিডিওতে সুশান্তের সঙ্গে একই রঙের পোশাক পরে নাচে মগ্ন। কোনোটায় আবার এক্কেবারে স্বামী-স্ত্রীর মতোই বাড়ির পুজো করছেন দুজনে। উঠে এল একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের কোলাজও। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুদিনে তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অঙ্কিতা লোখণ্ডে। অঙ্কিতার সেই ভিডিও আবেগতাড়িত করল অনুরাগীদেরও।

১৪ জুন, ২০২০। ঠিক এক বছর আগে এই দিনেই হঠাৎ একটা খবরে তোলপাড় হয়েছিল সংবাদমাধ্যম। কয়েক মুহূর্তের মধ্যেই মায়ানগরী ছাড়িয়ে দুসংবাদ ছড়িয়ে পড়ে গোটা দেশে। বান্দ্রার সুসজ্জিত ফ্ল্যাটের ঘর থেকে তখন দেহ উদ্ধার করতে পুলিশ। গলা গাঢ় হয়ে বসে যাওয়া ফাঁসের দাগ, নিথর সুশান্ত সিং রাজপুতের দেহ। মাত্র ৩৪ বছর বয়সে থেমে গিয়েছিল বলিউডের এক জনপ্রিয়, সম্ভাবনাময় নায়কের জীবন। এক বছর পেরিয়ে এখনও সুশান্তের কথা মনে পড়লে গলা বুজে আসে অনেক অনুরাগীর। 

সুশান্তের মৃত্যুদিনে তাঁকে সম্মান জানালো বলিউড টলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ। একটা বছর যেন পেরিয়ে গিয়েছে চোখের পলকে। প্রিয় অভিনেতাকে হারানোর স্মৃতি এখনও যেন গভীর ক্ষত। সময় তাতে প্রলেপ ফেলতে পারেনি। সুশান্তের মৃত্যুর পর তাঁর জন্য ন্যায়বিচার চেয়ে সংবাদ মাধ্যমের সামনে সরব হয়েছিলেন অঙ্কিতা লোখণ্ডে। সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা। দাবি করেছিলেন, সুশান্ত আত্মহত্যা করতে পারে না। তাঁকে খুন করা হয়েছে। ঘটনায় তিনি সরাসরি অভিযোগের আঙুল তুলেছিলেন সুশান্তের তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। সুশান্তের মৃত্যুতে উঠে এসেছিল মাদক-যোগও।

সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরেছেন সবাই। আজ সোশ্যাল মিডিয়ায় পুরনো ভিডিও শেয়ার করে স্মৃতি উস্কে দিলেন অঙ্কিতা। কোনও ভিডিওর ক্যাপশানে তিনি লিখলেন, 'তুমি চলে গিয়েছো, শুধু স্মৃতি রয়ে গিয়েছে। দীপাবলিতে তোমার কথা সবসময় মনে পড়বে।' কোনও ভিডিওর ক্যাপাশানে আবার অঙ্কিতা লিখেছেন, '১৪ জুন! সে ছিল.. সে নেই। আমার জীবনের অংশ হওয়ার জন্য ধন্যবাদ সুশান্ত। আমার আবার দেখা হবে। বিদায়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget