এক্সপ্লোর

Ankush Hazra: 'শিগগিরই ফ্লোরে ফিরব...', অনুরাগীদের আশ্বস্ত করে কী লিখলেন অঙ্কুশ?

Ankush Instagram Post: সমাজমাধ্যমে জিম সেন্টার থেকে নিজের একটি ছবি তুলে ক্যাপশনে অঙ্কুশ (Ankush Hazra) লেখেন, 'তোমার শরীর আঘাত পেতে পারে, কিন্তু মন কখনও আঘাত পায় না...' অনুরাগীদের আশ্বস্ত করলেন অঙ্কুশ

কলকাতা: বছর শুরু হতেই চোট। ২০২৩ পেরিয়ে ২০২৪-এ পা দিতেই আক্ষেপ নিয়ে বর্ষবরণ করতে দেখা গিয়েছিল অভিনেতা অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra)। পায়ে গুরুতর চোট পেয়ে বছরের শুরুটা মোটেই ভাল কাটেনি তাঁর। আসন্ন 'মির্জা' (Mirza) ছবিতে স্টান্ট করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান তিনি আর তাই অবিলম্বে শ্যুটিং বন্ধ করে দিতে হয়। সম্প্রতি শুক্রবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেই একটি ছবি দিয়ে অঙ্কুশ আশ্বস্ত করেন তাঁর অনুরাগীদের। জানান, খুব শীঘ্রই তিনিই ফ্লোরে ফিরবেন।

এদিন সমাজমাধ্যমে জিম সেন্টার থেকে নিজের একটি ছবি তুলে ক্যাপশনে অঙ্কুশ (Ankush Hazra) লেখেন, 'তোমার শরীর আঘাত পেতে পারে, কিন্তু মন কখনও আঘাত পায় না। দ্য শো মাস্ট গো অন। শো চলবেই। খুব শিগগিরই ফ্লোরে ফিরব। সকলকে ভালবাসা।' আর এই পোস্ট করতেই অনুরাগীরা অনেকেই সমবেদনা প্রকাশ করেন কমেন্টে। কেউ কেউ অঙ্কুশের সুস্থতা কামনা করেন। কেউ লেখেন, 'সাবধানে থেকো দাদা, সিনেমার জন্য নিজের শরীরের ক্ষতি কোরো না।' শত বাধা এলেও যে অঙ্কুশ থেমে নেই, সে কথা স্পষ্টই বোঝা যায় এই পোস্ট থেকে।

কয়েকদিন আগেই বর্ষশেষের রাতে একটি ছবি পোস্ট করে অভিনেতা (Ankush Hazra) লিখেছিলেন, 'এভাবেই ২০২৪ শুরু হবে আমার জীবনে। মির্জা ছবির স্টান্ট করতে গিয়ে গুরুতর চোট পেয়েছি, যন্ত্রণা মারাত্মক, তবু এই বছরটা আমার জন্য বিশেষ হয়েই থেকে যাবে।' তারপর মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি চায়ের ভাঁড় হাতে ছবি পোস্ট করেন অভিনেতা। দেখে মনে হচ্ছে তাঁর আগামী ছবি 'মির্জা'র লুক।

পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমার আহত হওয়ায় যারা খুশি তারা জানে না জীবন যুদ্ধে লড়াই করার আমার স্টাইলটা অনেকটা গরম কফি খাওয়ার মত। একটা হালকা ফুঁ-ই যথেষ্ট সেটাকে ঠান্ডা করে গিলে নেওয়ার জন্য।' কাকে বা কাদের ইঙ্গিত করে এই মন্তব্য করলেন অভিনেতা? এরপরেই অবশ্য তিনি লেখেন, 'এটা মির্জা না অঙ্কুশের বক্তব্য সেটা বেশি গভীরে আর জানতে যাবেন না।'  ক্যাপশনের শেষে হাসির ইমোজি দেখে অবশ্য মনে হতে পারে যে নেহাতই অঙ্কুশের মুখ দিয়ে এই কথা বলছে পর্দার 'মির্জা' (Mirza)। তাঁর পোস্টে অবশ্য অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

আরও পড়ুন: Neem Phuler Madhu: ছোটপর্দায় জনপ্রিয় তাঁর 'বাবুউউ' ডাক, রাস্তাঘাটে তারই ফল ভোগ করছেন অরিজিতা?

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget