এক্সপ্লোর

Ankush Hazra: টিজারেই জমাটি অ্যাকশনের ঝলক, জন্মদিনে 'মির্জা' অঙ্কুশের শুরু নতুন লড়াই

Mirza Teaser: এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন অঙ্কুশ। এছাড়াও রয়েছেন ঐন্দ্রিলা সেন

কলকাতা: এই ছবির জন্য একদিকে যেমন অপেক্ষা করছিলেন দর্শকেরা, তেমনই অপেক্ষা করছিলেন তিনি নিজেও। প্রযোজক হিসেবে এটা তাঁর প্রথম ছবি। আর তাই, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আবেগ। এবার দর্শকদের সামনে তিনি প্রকাশ্যে আনলেন সেই ছবিরই প্রথম ঝলক। মুক্তি পেল অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-র ছবি 'মির্জা' (Mirza)-র প্রথম ঝলক। 

এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন অঙ্কুশ। এছাড়াও রয়েছেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। এই ছবি যে মূলত অ্যাকশনধর্মী হবে সেই হদিশ আগেই দিয়েছিলেন অঙ্কুশ। সদ্য মুক্তি পাওয়া টিজারেও দেখা গেল সেটাই। তবে কেবল অঙ্কুশ নয়, ট্রেলারে দেখা গেল এক দল শিশুকেও। তারাও রয়েছেন মিনিট দুয়েকেট টিজার জুড়েই রইল অ্য়াকশন। আর সংলাপ থেকে শুরু করে দৃশ্যায়ণ.. এই সবই যে দর্শকদের প্রত্যাশা বাড়াল এই কথা বলাই যায়। 

সুমিত ও সাহিল পরিচালিত 'মির্জা' আসছে চলতি বছরেই। গুলির শব্দ, রক্তে মাখা চশমা, বোতল ও মাদক দ্রব্য দিয়ে শুরু টিজার। 'অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স' ও 'বিগ স্ক্রিন প্রোডাকশন' নিবেদিত এই ছবিতে দেখা যাবে একদল কচিকাঁচাকে। প্রত্যেকের চোখের আগুন। 'সে কোনও রাজা নয় কিন্তু সে শাসন করবে।' তার সঙ্গে দেখা করতেই তৈরি হতে হবে দর্শককে। 'মির্জা' ছবির নাম ভূমিকায় অবশ্যই অঙ্কুশ হাজরা। চোখে গাঢ় কাজল, অ্যাভিয়েটর ফ্রেমের চশমা, মুখভর্তি দাড়ি গোঁফ। এই লুকও আগেই দেখা গিয়েছিল। এবার তা আরও ভাল করে দেখা গেল টিজারে। চশমা দেখে এক ঝলক 'রইজ' ছবিতে শাহরুখ খানের লুকের কথা মনে পড়তে পারে। 

গতকাল, নিজের স্টেস্টাসে একটি পোস্টারের ছবি শেয়ার করে নিয়েছিলেন অঙ্কুশ। সেখানে লেখা রয়েছে, 'প্রযোজক হিসেবে আমার প্রথম ছবির পোস্টার'। এর আগে একাধিকবার এই ছবি নিয়ে মুখ খুলেছেন অঙ্কুশ। বারে বারেই বলেছেন নিজের প্রত্যাশার কথা। এই ছবি তৈরি হওয়ার আগেই প্রযোজকের সঙ্গে কিছু সমস্যা হয়েছিল। আর সেই সময়েই নিজের প্রযোজনায় ছবি তৈরির সিদ্ধান্ত নেন অঙ্কুশ। এরপরে শুরু হয় ছবির কাজ। চলতি বছরের ঈদে মুক্তি পাবে এই ছবি। আজ জন্মদিন অঙ্কুশের, সম্ভবত সেই কারণেই 'মির্জা'-র ঝলক প্রকাশ্যে আনার জন্য আজকের দিনটিই বেছে নিয়েছেন অভিনেতা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

আরও পড়ুন: Hey Sokha: দিতিপ্রিয়া নেই, প্রেমের গল্পের সিক্যুয়েলে দিব্যজ্যোতির প্রেমিকা কে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget