এক্সপ্লোর

Air India: অনুষ্কা শঙ্করের সেতার ভেঙে ফেলল এয়ার ইন্ডিয়া? ক্ষোভ উগরে দিলেন শিল্পী, জানালেন, ১৫-১৭ বছরে এই প্রথম

Anoushka Shankar: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ভাঙা সেতারের অবস্থা সকলের সামনে তুলে ধরেন অনুষ্কা।

নয়াদিল্লি: বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এবার সরব হলেন শিল্পী অনুষ্কা শঙ্কর। এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধ সেতার ভেঙে দেওয়ার অভিযোগ তুললেন তিনি। তাঁর প্রিয় সেতারের দফারফা করে দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনুষ্কা। কী করে সেতারটি ভাঙল, তার সদুত্তর দিতে পারেনি এয়ার ইন্ডিয়া। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা। (Anoushka Shankar)

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ভাঙা সেতারের অবস্থা সকলের সামনে তুলে ধরেন অনুষ্কা। প্রথমে বিষয়টি লক্ষ্যই করেননি তিনি। বাজাতে গিয়ে সমস্যা হওয়ায় উল্টে দেখেন, খোলের অংশ ফেটে গিয়েছে। গত ১৫-১৭ বছরে এই প্রথম এমন ঘটনার সাক্ষী হলেন বলে জানিয়েছেন অনুষ্কা। গোটা ঘটনায় স্তম্ভিত তিনি। (Air India)

সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিও-য় অনুষ্কাকে বলতে শোনা যায়, “প্রথমে সেতারের অপরের অংশটি দেখছিলাম। ঠিক ঠাক সুর ধরছিল না। বাজানোর জন্য কোলে তুলে নিতেই বুঝলাম কী ঘটেছে। দীর্ঘ সময় পর এয়ার ইন্ডিয়ার বিমানে উঠেছিলাম। এই দেশেরই সঙ্গীতের সাধনা করি। গত ১৫-১৭ বছরে এই প্রথম এমন কিছু ঘটল। কীভাবে করতে পারলেন? আমার আলাদা কেস রয়েছে। আপনারা হ্যান্ডলিং ফি নেন। তার পরও এটা করলেন।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anoushka Shankar (@anoushkashankarofficial)

অনুষ্কা অভিযোগ করার পরই এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ‘গুরুত্বপূর্ণ অতিথির অভিজ্ঞতা সঙ্গীতযন্ত্রের বিষয়টি জানতে পেরে উদ্বিগ্ন আমরা। আমরা এর সাংস্কৃতিক এবং ব্যক্তিগত মূল্যবোধ সম্পর্কে অবগত। এই ঘটনার জন্য অত্য়ন্ত দুঃখিত আমরা। কী করে এমন ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না। অতিথির সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কী করে ক্ষতি হল, তা তদন্ত করে দেখছি আমরা। এইধরনের জিনিস সামলানোর কাজে অনেকেই যুক্ত থাকেন’।

তবে গোটা ঘটনায় অনুষ্কারই পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা। যেভাবে সেতারটি ভেঙেছে, তা অনিচ্ছাকৃত হতে পারে না বলে মত কারও কারও। এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। অনুষ্কা একজন আন্তর্জাতিক স্তরের শিল্পী। তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটলে, সাধারণ মানুষের মালপত্রের কী হবে, আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget