এক্সপ্লোর

'Chakda Xpress' Update: অনুষ্কা শর্মা অভিনীত ঝুলন গোস্বামীর বায়োপিকের পথে বাধা! অনিশ্চিত 'চাকদা এক্সপ্রেস'-এর ভবিষ্যৎ

Anushka Sharma Film: 'ক্লিন স্লেট ফিল্মস' প্রযোজনা সংস্থার প্রযোজনায় তৈরি তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'-এর হাত ধরে দীর্ঘ বিরতির পর পর্দায় ফেরার কথা ছিল অনুষ্কা শর্মার।

নয়াদিল্লি: অভিনয় জগৎ থেকে লম্বা বিরতি নিয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। প্রেক্ষাগৃহে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'জিরো' ('Zero')। শাহরুখ খান (Shah Rukh Khan) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে অভিনীত অনুষ্কার সেই ছবি মুক্তি পায় ২০১৮ সালে। এরপর তাঁর 'ক্লিন স্লেট ফিল্মস'-এর (Clean Slate Filmz) ছবি 'চাকদা এক্সপ্রেস'-এর (Chakda 'Xpress) হাত ধরে কামব্যাক করার কথা ছিল। যদিও সাম্প্রতিক খবর অনুযায়ী, সেই ছবির মুক্তির পথে রয়েছে বাধা। ঠিক কী ঘটেছে?

অনুষ্কা শর্মা অভিনীত ঝুলন গোস্বামীর বায়োপিক মুক্তিতে বাধা?

'ক্লিন স্লেট ফিল্মস' প্রযোজনা সংস্থা অনুষ্কার ভাইয়ের। এই সংস্থার সঙ্গে প্রথমে যুক্ত থাকলেও পরে সরে আসেন অভিনেত্রী। এই সংস্থার প্রযোজনায় তৈরি তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক (Jhulan Goswami Biopic) 'চাকদা এক্সপ্রেস'-এর হাত ধরে দীর্ঘ বিরতির পর পর্দায় ফেরার কথা ছিল অনুষ্কা শর্মার। কিন্তু শোনা যাচ্ছে এবার সেই পথেও মিলেছে কাঁটা। 

কর্ণেশ শর্মা ২০১৩ সালে শুরু করেন 'ক্লিন স্লেট ফিল্মস'। সঙ্গী ছিলেন তাঁর সহোদরা অনুষ্কা শর্মা। সামনের সারিতে থেকে একসঙ্গে ব্যাটিং করেছেন তাঁরা। নেটফ্লিক্সের মতো স্ট্রিমিং জায়ান্টের সঙ্গে 'বুলবুল', 'কলা' বা 'মাই: এ মাদার্স রেজ'-এর মতো কাজ করেছে নিজেদের নাম প্রতিষ্ঠা করেছে এই প্রযোজনা সংস্থা। তাদের সর্বশেষ প্রজেক্ট 'কোহরা'ও সেই ধারা অব্যাহত রেখেছে। ২০২২ সালের মে মাসে অনুষ্কার সরে আসার পর থেকে স্টুডিওর দায়িত্বে ছিলেন কর্ণেশ। কিন্তু একটি বড় বদল, নেটফ্লিক্সের সঙ্গে তাদের চুক্তির সাম্প্রতিক অবসান ডেকে এনেছে। 

আরও পড়ুন: Sidhu Moosewala: 'ওঁর অনুরাগীরাও উচ্ছ্বসিত', সিধু মুসেওয়ালার পরিবারে এল নয়া সদস্য, দেখা করলেন গায়ক গুরদাস মান

সূত্রের খবর, আর্থিক সমস্যা ও শৈল্পিক মতভেদের ফলে নেটফ্লিক্স ও ক্লিন স্লেট ফিল্মসের মধ্যে বিচ্ছেদ হয়েছে। যদিও কোনও সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি। ঘনিষ্ঠ সূত্রে খবর, হঠাৎই তাদের পারস্পরিক চুক্তি শেষ করে দেওয়া হয়। যার ফলে, ঝুলন গোস্বামীর জীবনের ওপর ভিত্তি করে তৈরি 'চাকদা এক্সপ্রেস'-এর মতো সম্পূর্ণ তৈরি হওয়া সিনেমা, বিজয় ভার্মা ও তৃপ্তি দিমরি অভিনীত 'আফগানি শো', দুটিরই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রসঙ্গত, দুটি প্রজেক্টেরই পোস্ট প্রোডাকশনের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। সূত্রের আরও খবর, 'ক্লিন স্লেট ফিল্মস' এই প্রজেক্টগুলো ওটিটির থেকে পুনরায় কিনে নেওয়ার পরিকল্পনা করছেন যাতে তারা অন্য ডিস্ট্রিবিউটরের কাছে যেতে পারেন। ফলত আবার কবে অনুষ্কা শর্মাকে অভিনয় করতে দেখা যাবে, সেই উত্তর অনিশ্চিত!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget