এক্সপ্লোর

AP Dhillon: 'ওরা শিল্পীদের শোষণ করে', বলিউডে কাজ না করার কারণ বলতে গিয়ে বিস্ফোরক এপি ধিলোঁ

AP Dhillon News: এপি সেখানে বলেছেন, 'আমি আমার লোকেদের নিয়ে চিন্তিত। এটা বলিউডের কথা নয়, আমার সম্প্রদায়ের জন্য একটা দৃষ্টান্ত স্থাপনের বিষয়।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • এপি ধিলোঁর অভিযোগ, বলিউড শিল্পীদের শোষণ করে।
  • গান তৈরির অধিকার নিয়ে মতানৈক্য হওয়ায় কাজ করেননি।
  • পদ্ধতি বদলালে ভবিষ্যতে বলিউডে কাজ করতে চান।
  • চলতি বছরে ভারতজুড়ে 'ওয়ান অফ ওয়ান' ট্যুর করবেন।

কলকাতা: পঞ্জাবি গায়ক এবং র‍্যাপার এপি ধিলোঁ (AP Dhillon) বেশ জনপ্রিয়। তাঁর গানগুলি দর্শকদের মধ্যেও যথেষ্ট জনপ্রিয়। ইতিমধ্যেই অনেকগুলি গান, বিভিন্ন জায়গায় গেয়ে ফেললেও, কখনও বলিউডের জন্য কোনও কাজ করেননি এপি ধিলোঁ। বলিউড নিয়ে তাঁর নাকি, তীব্র অনীহা। আর সদ্যই সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন এপি ধিলোঁ, তাঁর অভিযোগ, বলিউড নাকি শিল্পীদের শোষণ করে। সম্প্রতি, এপি ধিলোঁ একটি ইউটিউব চ্যানেলের একটি পডকাস্টে এসেছিলেন। যেখানে তিনি তাঁর কর্মজীবন নিয়ে কথা বলেন। এছাড়াও, আর সেখানেই তিনি বলিউডে কাজ না করা নিয়ে মুখ খুলেছেন। এপি সেখানে বলেছেন, 'আমি আমার লোকেদের নিয়ে চিন্তিত। এটা বলিউডের কথা নয়, আমার সম্প্রদায়ের জন্য একটা দৃষ্টান্ত স্থাপনের বিষয়। বলিউড নিজেদের সুবিধার জন্য গান এবং শিল্পীর শোষণ করে..'

এই সাক্ষাৎকারে, এপি ধিলোঁ আরও বলেন, 'আমি বলিউডে একটি গান তৈরি করেছিলাম, কিন্তু বলিউডে সেই সময়ে যাঁদের সঙ্গে কাজ করছিলাম, সেই গানের অধিকার তাঁরা নিজেদের কাছে রাখতে চেয়েছিলেন। আমি আপত্তি জানিয়েছিলাম। বলেছিলাম, এই শর্ত পরিবর্তন না করতে আমার তাঁদের সঙ্গে কাজ করা সম্ভব নয়। আমি যদি যদি এই বিষয়টা মেনে নিই, তাহলে আমাদের জুনিয়রদেরও এটা মেনে নিতে হবে। আমি চাই না আমাদের জুনিয়রদের এইভাবে শোষণ করা হোক.. হ্যাঁ, যদি বলিউডের লোকেরা তাঁদের পদ্ধতি পরিবর্তন করে, তাহলে আমি বলিউডে তাদের সঙ্গে গান করব আর তাতে বেশ খুশিই হব।'

প্রসঙ্গত, এপি ধিলোঁর চলতি বছরে বেশ কিছু কাজ থাকতে চলেছে। গায়ক 'ওয়ান অফ ওয়ান' ইন্ডিয়া ট্যুর করবেন। তাঁর কনসার্টগুলি ৫ ডিসেম্বর আহমেদাবাদ, ৭ ডিসেম্বর দিল্লি, ১২ ডিসেম্বর লুধিয়ানা, ১৪ ডিসেম্বর পুনে, ১৯ ডিসেম্বর বেঙ্গালুরু, ২১ ডিসেম্বর কলকাতা, ২৬ ডিসেম্বর মুম্বাই এবং ২৮ ডিসেম্বর জয়পুরে অনুষ্ঠিত হবে। এর জন্য এপি ধিলোঁর অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এপি ধিলোঁ-র কনসার্টের জন্য। পঞ্জাবি গায়ক এবং র‍্যাপারের যথেষ্ট জনপ্রিয় সব গান রয়েছে। সেই সমস্ত গানই তিনি কনসার্টে গেয়ে বাজিমাৎ করবেন বলে আশা অনুরাগীদের। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AP DHILLON (@apdhillon)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget