এক্সপ্লোর

AR Rahman: বিচ্ছেদের পর সঙ্গীত জগত থেকেই বিরতি নিচ্ছেন রহমান ? জবাব দিলেন সুরকারের কন্যা

AR Rahman Taking Break: বিচ্ছেদের পরে সঙ্গীতজগত থেকে রহমানের বিদায়ের খবর ছড়িয়ে পড়তেই সেই ভুয়ো খবরের রাশ টানতে এক্স হ্যান্ডলে পোস্ট করেন তাঁর কন্যা খাতিজা রহমান।

কলকাতা: কিছুদিন আগেই ২৯ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। এবার সঙ্গীতজগত থেকেও বিরতি নেবেন রহমান ? এমনই একটি খবর চারদিকে শোনা যাচ্ছিল কয়েকদিন ধরে। সমাজমাধ্যমে ছড়িয়েছিল যে তিনি এবার ১ বছরের জন্য সঙ্গীতজগত থেকে বিরতি নেবেন। প্রাক্তন স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের পরেই সঙ্গীতজগত থেকে বিরতি নেবেন রহমান (AR Rahman), এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু এই গুজবকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে সুরকারের কন্যা খাতিজা রহমান (Khatija Rahman) তাঁর নিজের এক্স হ্যান্ডলে এই খবর যে সম্পূর্ণ ভ্রান্ত তা জানিয়েছেন। এই সমস্ত গুজব যে আদপেই অর্থহীন তা স্পষ্ট জানিয়েছেন খাতিজা রহমান।

এর আগেই এ আর রহমান জানিয়েছিলেন যে তাঁর স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছেন তিনি। বিগত ১৯ নভেম্বর নিজের সমাজমাধ্যমে এই সংবাদ জানান রহমান। সমাজমাধ্যমে এ আর রহমান লিখেছিলেন, 'আমরা দাম্পত্যের ত্রিশে পৌঁছানোর আশা করেছিলাম, কিন্তু মনে হয় সব কিছুরই একটা অদেখা শেষ আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবুও, এই ছিন্নভিন্ন অবস্থায়, আমরা অর্থ খুঁজি, যদিও ভগ্নাংশগুলি আবার সেই জায়গা খুঁজে পাবে না। বিষয়টির গোপনীয়তাকে সম্মান করার জন্য আমাদের বন্ধুদের, আপনার ধন্যবাদ জানাচ্ছি।'

আরও পড়ুন: Iman Chakraborty: হিন্দি গান গাওয়ার 'জোরজুলুম' শ্রোতার; মঞ্চেই কড়া জবাব ইমনের, এবিপি লাইভকে বললেন...

এবার বিচ্ছেদের পরে সঙ্গীতজগত থেকে রহমানের বিদায়ের খবর ছড়িয়ে পড়তেই সেই ভুয়ো খবরের রাশ টানতে এক্স হ্যান্ডলে পোস্ট করেন তাঁর কন্যা খাতিজা রহমান। তিনি এক নেটিজেনের সমাজমাধ্যমের পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'এই ধরনের অর্থহীন গুজব রটানো বন্ধ করুন'। সেই জনৈক নেটিজেনের শেয়ার করা পোস্টে রহমানের একটি পারফরম্যান্সের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছিল যে রহমান এবার সঙ্গীতজগত থেকে এক বছরের জন্য বিরতি নেবেন। তাঁর গান শুনতে না পারার আক্ষেপও প্রকাশ করেছিলেন সেই নেটিজেন। আর এই মিথ্যা রটনাকেই স্পষ্ট জবাব দেন খাতিজা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Allu Arjun: 'পুষ্পা-২' ছবির প্রিমিয়ারে মর্মান্তিক মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা করলেন অল্লু অর্জুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Samik Bhattacharya |
Tmc News |
Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget