এক্সপ্লোর

Iman Chakraborty: হিন্দি গান গাওয়ার 'জোরজুলুম' শ্রোতার; মঞ্চেই কড়া জবাব ইমনের, এবিপি লাইভকে বললেন...

Iman Chakraborty News: বাংলার বদলে হিন্দি গান গাওয়ার জোরজুলুমে ক্ষুব্ধ ইমন চক্রবর্তী। সম্প্রতি টিসিএসের রাজারহাট ক্যাম্পাসের একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে শ্রোতার জোরজুলুমের কড়া জবাব গায়িকার।

কলকাতা: প্রকাশ্য মঞ্চে বাংলার বদলে হিন্দি গান গাওয়ার জোরজুলুমে ক্ষুব্ধ ইমন চক্রবর্তী। সম্প্রতি টিসিএসের রাজারহাট ক্যাম্পাসের একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন তিনি আর সেখানেই অনুষ্ঠান চলাকালীন শ্রোতাদের থেকে একজন বারবার বলতে থাকেন হিন্দি গান গাওয়ার জন্য। তাতেই ক্ষুব্ধ হয়ে মঞ্চে দাঁড়িয়েই কড়া জবাব দেন ইমন (Iman Chakraborty)। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োতে ইমনকে মঞ্চে দাঁড়িয়ে বলতে শোনা যায়, 'বাংলায় রোজগার করছ, বাংলায় থাকছ, বাংলা গান শুনবে না ?' আর এই প্রসঙ্গেই এবিপি লাইভের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইমন। কী বললেন ?

মঞ্চে গান গাওয়ার সময় এর আগেও শ্রোতাদের তরফে হিন্দি গান গাওয়ার প্রস্তাব পেয়েছিলেন ইমন, এবারেও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। টিসিএসের রাজারহাট ক্যাম্পাসের একটি অনুষ্ঠানে মঞ্চে গান গাইছিলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। সেই সময়ই শ্রোতাদের একজন বারবারই ভিড়ের মধ্যে থেকে তাঁকে হিন্দি গান গাওয়ার জন্য বলতে থাকেন। আর এতেই ক্ষুব্ধ হন গায়িকা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই অনুষ্ঠানের ভিডিয়ো ক্লিপিংয়ে ইমনকে বলতে শোনা যায়, 'জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনব না, এটা অন্য কোন জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছ। বাংলায় রোজগার করছ। বাংলা গান শুনবেনা বলছ ? কিন্তু তোমার সাহস হল কী করে আমায় বাংলা গান গাইতে না বলতে? সাহস কে দিল? এই ভন্ডামিগুলো করো না। সাহস থাকলে স্টেজে এসো।'

ইমনের (Iman Chakraborty) এই ভিডিয়ো সমাজমাধ্যমে প্রচুর শেয়ার হতে শুরু করে, বেশিরভাগ মানুষই ইমনের সপক্ষে কথা বলেছেন। বাংলায় থেকে বাঙালি এবং বাংলা গানের প্রতি যে শ্রদ্ধা এবং জোরের জায়গা দেখিয়েছেন শিল্পী তাকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। এই প্রসঙ্গে এবিপি লাইভ বাংলার পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'যখনই আমি বাংলা গান গাইছি ঐ অনুষ্ঠানে উপস্থিত দশ-পনেরো হাজার লোকের মধ্য থেকে একটি ছেলেই সমানে বলছিল, 'হিন্দি গাইয়ে, হিন্দি গাইয়ে'। তখনই আমার মনে হয়েছে যে এটা নিয়ে প্রতিবাদ করা উচিত। ঐ ছেলেটি বাংলায় চাকরি করছে, ওর উচিত এই রাজ্যের প্রতি একটা শ্রদ্ধা থাকা আর সেটা আমি যদি মঞ্চে দাঁড়িয়ে না বলি, তাহলে আর কে করবে ? প্রতিটি শিল্পীর এটা করা উচিত। সব ভাষার গানই আমরা গাইব, কিন্তু বাংলায় দাঁড়িয়ে এই বাংলা গান শুনব না বলাটা এবার বন্ধ হওয়া উচিত। শুধু তাই নয়, ইমন আরও বলেন, 'সামনের সারির হোক, পিছনের সারির হোক, সমস্ত শিল্পীকে এই প্রতিবাদটা করতে হবে। আর এই প্রতিবাদ না হলে একসময় সকলেই বাঙালিকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেবে'। 

আরও পড়ুন: Allu Arjun: 'পুষ্পা-২' ছবির প্রিমিয়ারে মর্মান্তিক মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা করলেন অল্লু অর্জুন

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget