এক্সপ্লোর

Arijit Singh on Holi 2024: স্কুটিতে চেপে 'পাড়ার ছেলে' রং মাখলেন কচিকাঁচাদের থেকে, 'একটা সেলফি'র আবদার রাখলেন অরিজিৎ?

Holi 2024: তিনি যে সময় পেলেই, কাজে ফাঁক পেলেই উপস্থিত হন জিয়াগঞ্জে তা এতদিনে সকলেরই জানা। যাঁকে জিয়াগঞ্জের রাস্তায় হঠাৎ দেখলে মনেই হবে না, এই ব্যক্তিই দেশ-বিদেশ কাঁপিয়ে শো করে বেড়ান।

কলকাতা: তাঁর কণ্ঠে মজেন আট থেকে আশি। তবে শুধু কণ্ঠ নয়, তাঁর হাসি, কথা, ঠাট্টা, সবই মানুষের মনে স্থায়ী জায়গা করে নেয়। তিনি অরিজিৎ সিংহ (Arijit Singh)। ভারতের এই মুহূর্তে প্রথম সারির সঙ্গীতশিল্পীদের মধ্যে একেবারে প্রথমের দিকে যাঁর স্থান। সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে সক্রিয় নন অরিজিৎ। নিজের কাজ সংক্রান্ত পোস্টই নজরে আসে বেশি। তবে তা সত্ত্বেও তাঁর নামে রয়েছে একাধিক ফ্যানপেজ, যেখানের পোস্ট শিল্পীর হাজার হাজার অনুরাগীর মনোরঞ্জন করে। তেমনই একটি পেজে শেয়ার করা হল দোলের মুহূর্ত (Holi 2024)। জিয়াগঞ্জের রাস্তায় দেখা গেল কচিকাঁচাদের থেকে রং মাখছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়ক অরিজিৎ সিংহ। স্বভাবতই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

অরিজিৎ সিংহের রং খেলা

তিনি যে সময় পেলেই, কাজে ফাঁক পেলেই উপস্থিত হন জিয়াগঞ্জে তা এতদিনে সকলেরই জানা। যাঁকে জিয়াগঞ্জের রাস্তায় হঠাৎ দেখলে মনেই হবে না, এই ব্যক্তিই দেশ-বিদেশ কাঁপিয়ে শো করে বেড়ান, এই মানুষটির কণ্ঠ শুনতে মরিয়া সক্কলে, এই মানুষটি আম্বানির পারিবারিক অনুষ্ঠানে পারফর্ম করার ডাকও পান, ভারতে তৈরি সিংহভাগ ছবিতেই এই মানুষটির কণ্ঠে গান একেবারে মাস্ট! এতটাই সরল, মাটির মানুষ অরিজিৎ সিংহ। 

সোমবার ছিল দোলপূর্ণিমা। রঙের উৎসবে নিজের মতো করেই মাততে দেখা গেল শিল্পীকে। জিয়াগঞ্জের রাস্তায় একেবারে চেনা ঢঙে, স্কুটিতে চেপে, 'পাড়ার ছেলে'র দেখা মিলল। পরনে সাদা পাজামা পাঞ্জাবী। পাড়ার লোকজনের সঙ্গে আড্ডা, আলাপচারিতা সারলেন। দূর থেকে তাঁকে আসতে দেখে পাড়ার কচিকাচারাও আবির নিয়ে তৈরি। কাছে আসতেই মুখে চোখে মাখিয়ে দেওয়া হল রং। তিনিও স্কুটি থামিয়ে হাসি মুখে মাখলেন আবির। খালি এক খুদে এরই মধ্যে বলে উঠল 'একটা সেলফি'। অরিজিতের মুখে তখন সেই আদুরে ধমকের সুর, 'না সেলফি না।' বারবার তাঁকে দেখে হতবাক হন তাঁর লক্ষ লক্ষ অনুরাগী, এতটা মাটির কাছাকাছি কী করে থাকতে পারেন এত বড় তারকা?

 

আরও পড়ুন: Raha-Halima: 'হুবহু একই দেখতে'! রণবীর-আলিয়ার কন্যার সঙ্গে আতিফের মেয়ের 'মিল' দেখে হতবাক নেটপাড়া

আনন্দের গান, দুঃখের গান, প্রেমের গান, বিরহের গান, উচ্ছ্বাস প্রকাশ হোক বা পার্টি সং, সর্বত্রই অরিজিৎ সিংহের অবাধ বিচরণ। শ্রোতা মনে তাঁর স্থান অফুরান। স্বাভাবিকভাবেই এই দোল খেলার ভিডিও তাই ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget