এক্সপ্লোর

Arindam Sil Exclusive: 'যে ইতিহাস আমরা জানতে পারি না, তাকে বহন করেন মহাশ্বেতা দেবী'

'আমাদের প্রাক্তন জেনারেল অ্যাডভোকেট জয়ন্ত মিত্র বেরিয়ে বললেন যে, 'ইতিহাস দেখছি.. যে ইতিহাস আমরা জানি না, আমাদের পড়ানো হয় না।'

কলকাতা: দু বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা, দীর্ঘ গবেষণা, ইতিহাস, অজানা ইতিহাসকে তুলে ধরার দায়িত্ব, গুরুদায়িত্ব.. ৮ এপ্রিল সেই অপেক্ষার অবসান হল। প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'মহানন্দা' (Mahananda)। সাদা পাঞ্জাবির সঙ্গে সাদায় কালোয় কাঁথা স্টিচের কাজ করা উত্তরীয় যেন অন্য মাত্রা দিয়েছিল পরিচালকের সাজকে। চির পরিচিত শান্ত, সৌম্য মুখে উৎসাহ, আনন্দের সঙ্গে সঙ্গে কোথাও যেন লুকিয়ে থাকা একটু ক্লান্তির ছাপ। তারই ফাঁকে প্রিয়া সিনেমাহলের ভীড় এড়িয়ে এবিপি লাইভের মুখোমুখি অরিন্দম শীল (Arindam Sil)। 

'মহানন্দা'-র ইতিহাস ও অরিন্দম

মুক্তির দিনই ছবি নিয়ে উচ্ছ্বসিত দর্শক। কেমন লাগছে? অরিন্দম বললেন, 'আমাদের সবার অপেক্ষার অবসান। গত ২ বছর ধরে এই অপেক্ষা করে চলেছি। ২ বছরেরও বেশি সময় ধরে 'মহানন্দা' নিয়ে গবেষণা করা হয়েছে। তারপর চূড়ান্ত চিত্রনাট্য, তারপর শ্যুটিং। প্রথম পর্যায়ের শ্যুটিংয়ের পর কোভিডের জন্য কাজ বন্ধ হয়ে গিয়েছিল। এই ছবিতে এত শিল্পী, এত ডিটেলস ছিল.. সবটা মাথায় রাখতে হয়েছে। ১৯০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সময়কালকে পর্দায় তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে আজ.. উত্তেজনার সঙ্গে সঙ্গে ক্লান্ত লাগছে একটু। গোটা টিমের সবাই.. চলচ্চিত্রের প্রত্যেক বিভাগের যাঁরা যত্ন নিয়েছেন, খাটুনি করেছেন..এখন সবটাই দর্শকদের হাতে।'

'ভালো জিনিসকে বাঙালি এখনও মর্যাদা দেয়'

এখনও পর্যন্ত সবচেয়ে সেরা প্রতিক্রিয়া কোনটা? অরিন্দম বললেন, 'আমাদের প্রাক্তন জেনারেল অ্যাডভোকেট জয়ন্ত মিত্র বেরিয়ে বললেন যে, 'ইতিহাস দেখছি.. যে ইতিহাস আমরা জানি না, আমাদের পড়ানো হয় না।' আসলে আমাদের দেশে যে ইতিহাস পড়ানো হয় তা খুব ওপর ওপর। আসল ইতিহাস আমরা জানতে পারি না, আমাদের পড়ানো হয় না। মহাশ্বেতা সেই ইতিহাস বহন করেন। সেই ইতিহাসের সঙ্গেই মহাশ্বেতা দেবী নিজের জীবন চালনা করেছেন। সেইজন্যই মহাশ্বেতা অনুপ্রেরণা, আদর্শের কাহিনী। আমি চেষ্টা করেছি যাতে সেই ইতিহাসকে তুলে ধরতে গিয়ে যাতে কোনও বিচ্যুতি না ঘটে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget