এক্সপ্লোর

Gargee Roychowdhury: 'ভালো জিনিসকে বাঙালি এখনও মর্যাদা দেয়'

Gargee Roychowdhury: 'আমায় দর্শকেরা ভালোবাসেন, চান আমার ভালো হোক। আমায় নিজেদের লোক বলেই মনে করেন সবাই। সেই অধিকারবোধ থেকেই বলব হলে এসে বাংলা ছবি দেখুন।'

কলকাতা: সন্ধের মধ্যমণি তিনিই। নীল গাঢ় কাজ করা শাড়ি, ভারী গয়না আর মাথার খোঁপায় তাঁর সাজ সম্পূর্ণ। প্রেক্ষাগৃহের অন্ধকারে তখন তিনি 'মহানন্দা'। তার মধ্যেই প্রেক্ষাগৃহের বাইরে সবার সঙ্গে হাসিমুখে কথা বলছিলেন গার্গী রায়চৌধুরী (Gargee Roychowdhury)। এক ফাঁকে এবিপি লাইভের ক্যামেরা মুখোমুখি হয়ে ভাগ করে নিলেন নিজের অভিজ্ঞতার কথা। 

'মহানন্দা' নিয়ে আশা-প্রত্যাশা

বড়পর্দায় 'মহানন্দা' (Mahananda)। কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? গার্গী বললেন, 'অবশ্যই ভালো। যাঁরা অভিনেতা বা অভিনেত্রী নন, তাঁদের থেকে প্রতিক্রিয়া পেয়ে ভালো লাগছে। এবার আরও বেশি দর্শকের কাছে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে ছবিটা, তাঁদের প্রতিক্রিয়ার অপেক্ষায়।' দর্শকদের কী বলতে চান নায়িকা? অভিনেত্রী বলছেন, 'আমায় দর্শকেরা ভালোবাসেন, চান আমার ভালো হোক। আমায় নিজেদের লোক বলেই মনে করেন সবাই। সেই অধিকারবোধ থেকেই বলব হলে এসে বাংলা ছবি দেখুন।'

ছবি মুক্তির আগে এবিপি লাইভকে গার্গী বলেছিলেন, দর্শকদের কাছে আমার কোনও প্রত্যাশা নেই। আমরা বাঙালি। আমি জানি ভালো জিনিসকে বাঙালি এখনও মর্যাদা দেন। আমি সোশ্যাল মিডিয়ার লাইকসে বিশ্বাসী নই। সোশ্যাল মিডিয়ায় কখনও ট্রোলড হইনি আমি। যাঁরা আমায় ভালোবাসেন, আমার দর্শকেরা এই ছবিটা হলে এসে দেখুন, ভালো লাগবে।'

আরও পড়ুন: দক্ষিণী ছবি নিজেদের ভাষা নিয়েই লড়াই করছে, সাহস করলে বাংলা ছবি, গানও পারবে: ইমন

 

গার্গী থেকে 'মহানন্দা'

কেমন ছিল গার্গী থেকে মহাশ্বেতা দেবী হয়ে ওঠার যাত্রাটা? গার্গী বললেন, 'আমি মহাশ্বেতা দেবী হতে চাইনি, 'মহানন্দা' হতে চেয়েছিলাম। তবে এই ছবিটা মহাশ্বেতা দেবীর জীবন নিয়ে, তাঁর ভাবধারা নিয়ে। আমি মানুষের সাক্ষাৎকার দেখি খুব। ছবির কাজ শুরু হওয়ার আগে আমি মহাশ্বেতা দেবীর অনেক সাক্ষাৎকার দেখেছিলাম। সেটা আমায় খুব সাহায্য করেছে। তবে হ্যাঁ, একজন মানুষের স্পন্ডেলাইটিস থাকলে সে উঁচু জায়গায় বসে কীভাবে লেখে, ঠিক কতোটা খুঁড়িয়ে হাঁটলে বোঝা যাবে মানুষটার পায়ে ব্যথা.. এইগুলো আমায় এইগুলো ভাবতে হয়েছে। আমায় এই ছবিতে ৫টা বয়স ফুটিয়ে তুলতে হয়েছে। পরিচলকের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে, আমায় ভাষার ধরণ শিখতে হয়েছে। সব মিলিয়ে 'মহানন্দা' আমার কাছে একটা খুব আবেগের যাত্রা।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget