এক্সপ্লোর

Arjun Bijlani: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অর্জুন বিজলানি, প্রয়োজন হল অস্ত্রোপচারেরও!

Arjun Bijlani News: হাসপাতালে অর্জুন বিজলানি, তাঁর সুস্থ হওয়ার অনুপ্রেরণা কে?

কলকাতা: অসুস্থ অভিনেতা অর্জুন বিজলানি (Arjun Bijlani), ভর্তি হাসপাতালে। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই উদ্বিগ্ন হয়েছিলেন অভিনেতার স্বাস্থ্য নিয়ে। অনেকেই জানতে চেয়েছিলেন কী হয়েছে অভিনেতার? অবশেষে অভিনেতার স্ত্রী জানালেন, অ্যাপেন্ডিসাইটিস (Appendicitis) হয়েছিল অভিনেতার। হঠাৎ পেটে যন্ত্রণা শুরু হয়েছিল অভিনেতার। সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। 

অভিনেতার স্ত্রী জানিয়েছেন, কাজের মধ্যেই হঠাৎ অসুস্থবোধ করেন অভিনেতা। তড়িঘড়ি মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই অভিনেতার অ্যাপেন্ডিসাইটিস-এর অস্ত্রোপচার হয়েছে। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। তবে তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে বলেই জানা গিয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় অর্জুনের একটি ছবি শেয়ার করে নিয়ে স্ত্রী নেহা স্বামী বিজলানি (Neha Swami Bijlani) লেখেন, চিকিৎসক এবং ভগবানকে অশেষ ধন্যবাদ। অর্জুনের অস্ত্রোপচার সফল হয়েছে। ওর সমস্ত অনুরাগী, যাঁরা ওঁর জন্য প্রার্থনা করেছেন, তাঁদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।' এখনও হাসপাতালেই ভর্তি রয়েছেন অভিনেতা। তবে বিপদমুক্ত ও সুস্থ হয়েছেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল থেকে আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অর্জুন বিজলানি। সেখানে দেখা যাচ্ছে, তাঁর হাসপাতালের কেবিনে টিভি চলছে। আর সেখানে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)-র একটি ভাষণ। সেখানে অর্জুন বিজলানি লিখেছেন, 'আপনাকে দেখলেই তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। আপনিই অনুপ্রেরণা।'

অর্জুন ফিটনেস-ফ্রিক। অভিনয়ের পাশাপাশি শরীরচর্চার দিকেও জোর দেন তিনি। সেই কারণেই অভিনেতা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়েছিলেন অনেকেই। অনেকেই জানতে চেয়েছিলেন অভিনেতার কী হয়েছে। তাঁকে হাসপাতালের বিছানায় হাতে স্যালাইন নিয়ে শুয়ে থাকতে দেবে উদ্বিগ্ন হয়েছিলেন অনেকেই। ছোটপর্দায় জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি, অর্জুন একাধিক জনপ্রিয় শো-এর সঞ্চালনাও করেছেন। একাধিক নাচের প্রতিযোগিতামূলক শো হোস্ট করেছেন তিনি। একটি সিজনে তিনি 'খতরো কে খিলাড়ি'-র প্রতিযোগীও ছিলেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Bijlani 🧿 (@arjunbijlani)

আরও পড়ুন: Ritabhari-Deepika: বঙ্গকন্যা ঋতাভরীকে বাক্স ভর্তি করে উপহার পাঠালেন দীপিকা! হঠাৎ কী কারণে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget