এক্সপ্লোর

Ritabhari-Deepika: বঙ্গকন্যা ঋতাভরীকে বাক্স ভর্তি করে উপহার পাঠালেন দীপিকা! হঠাৎ কী কারণে?

Ritabhari Chakraborty and Deepika Padukone: ঋতাভরী জানিয়েছেন, তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোনের ব্যক্তিগতভাবে একবারই দেখা হয়েছিল। তবে তাঁর সংস্থার তরফ থেকেই যোগাযোগ করা হয় ঋতাভরীর সঙ্গে

কলকাতা: এই টলিউড নায়িকার সঙ্গে বলিউডের যোগ রয়েছে দীর্ঘদিনের। একাধিক বলিউড নায়ক-নায়িকার সঙ্গে কাজও করে ফেলেছেন তিনি। শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খানের (Salman Khan) সঙ্গে বাবা সিদ্দিকির পার্টিতেও ডাক পান তিনি। আর এবার, তাঁর জন্য একগুচ্ছ উপহার পাঠালেন খোদ দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। 

সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। আর সেখানেই তিনি বিস্তারিত জানিয়েছেন সবটা। আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ এই উপহার এসেছে ঋতাভরীর কাছে। দীপিকা পাড়ুকোন যে একটি প্রসাধনী সংস্থা চালান, সেই কথা ইতিমধ্যেই সবার জানা। সংস্থাটির নাম 82°E। এই প্রসাধনী সংস্থার থেকেই এক বাক্স উপহার পাঠানো হয়েছে ঋতাভরীর জন্য। 

ঋতাভরী জানিয়েছেন, তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোনের ব্যক্তিগতভাবে একবারই দেখা হয়েছিল। তবে তাঁর সংস্থার তরফ থেকেই যোগাযোগ করা হয় ঋতাভরীর সঙ্গে। নাহ.. কোনও বিজ্ঞাপনের সূত্রে নয়, দীপিকার সংস্থা নারীদিবসে বেছে নিয়েছিল এমন কিছু নারীদের, যাঁদের সমাজে বিশেষ অবদান রয়েছে। নিজের পায়ে দাঁড়িয়ে যাঁরা আত্মবলেই বলিয়ান। ঋতাভরী এই উপহার পেয়ে যারপরনাই খুশি। সোশ্যাল মিডিয়ায় দীপিকার সংস্থা ও খোদ নায়িকাকে ধন্যবাদ জানিয়েছেন ঋতাভরী। 

ঋতাভরী ইতিমধ্যেই আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana) বা কল্কি কোয়েচলিন (Kalki Koechlin)-এর মতো তারকাদের সঙ্গে কাজ করে ফেলেছেন। জনপ্রিয়তাও পেয়েছেন যথেষ্ট। আর এবার, দীপিকার থেকে বিশেষ এই উপহার ঋতাভরীর কাছে ভীষণ বিশেষ। ঋতাভরীর পাওয়া বাক্সের মধ্যে রয়েছে দীপিকার সংস্থা 82°E-এর একাধিক প্রসাধনী সামগ্রী। বাথরোব থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসও। সেই সঙ্গে উপহারের বাক্সে রয়েছে ঋতাভরীর নাম করে লেখা দীপিকা পাড়ুকোনের তরফ থেকে একটি বার্তা। আর সেখানে লেখা রয়েছে, নিজের যত্ন নেওয়া ঠিক কতটা গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, সামনেই শুরু হচ্ছে ঋতাভরীর নতুন ছবির কাজ। উইন্ডোজ-এর নতুন ছবিরে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধবেন ঋতাভরী। এই ছবির নাম 'বহুরূপী'। শিবপ্রসাদ-নন্দিতার নতুন এই ছবিতে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কেও।

আরও পড়ুন: Nayanthara-Vignesh: 'আনফলো' করেছিলেন স্বামীকে, বিচ্ছেদের জল্পনার পরে বিঘ্নেশের সঙ্গে প্রথম ছবি পোস্ট নয়নতারার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার...' এ কি বললেন সায়ক?
'বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার...' এ কি বললেন সায়ক?
Parambrata Chatterjee: কখনও তিনি গোয়েন্দা, ভূত আর রহস্যের খোঁজও করছেন পরিচালক পরমব্রত!
কখনও তিনি গোয়েন্দা, ভূত আর রহস্যের খোঁজও করছেন পরিচালক পরমব্রত!
Big Boss Bangla: বিগ বসের বাড়িতে শক্তিশালী প্রতিযোগী কে? আফশোস হয়? অবশেষে মুখ খুললেন অনিন্দ্য
বিগ বসের বাড়িতে শক্তিশালী প্রতিযোগী কে? আফশোস হয়? অবশেষে মুখ খুললেন অনিন্দ্য
Koel Mallick: কোয়েলকে প্রার্থী করার সমালোচনায় তথাগত, 'ব্যক্তিগত মত,' বললেন বিজেপির মুখপাত্র
কোয়েলকে প্রার্থী করার সমালোচনায় তথাগত, 'ব্যক্তিগত মত,' বললেন বিজেপির মুখপাত্র

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget