এক্সপ্লোর

Aryan Khan: The Ba***ds of Bollywood নিয়ে টানাপোড়েন, শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে আদালতে সমীর ওয়াংখেড়ে, চাইলেন ক্ষতিপূরণ

The Ba***ds of Bollywood Defamation Case: দিল্লি হাইকোর্টে শাহরুখ এবং প্রযোজনা সংস্থা Red Chillies Entertainment-এর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সমীর।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘The Ba***ds of Bollywood’-এর বিরুদ্ধে মানহানির মামলা।
  • প্রাক্তন নার্কোটিকস আধিকারিক সমীর ওয়াংখেড়ে মামলা করেছেন।
  • সিরিজে তাঁর চরিত্রহনন ও ভুল তথ্য উপস্থাপনের অভিযোগ।
  • ক্ষতিপূরণ বাবদ ২ কোটি টাকা চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা।

মুম্বই: অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবে বিনোদন জগতে পা রেখেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আর গোড়াতেই ছক্কা হাঁকিয়েছেন তিনি। OTT-তে মুক্তিপ্রাপ্ত The Ba***ds of Bollywood মন জয় করে নিয়েছে দর্শকের। সেই সাফল্য উদযাপনের মধ্যেই ফের আইনি ঝামেলায় জড়িয়ে পড়লেন শাহরুখ এবং আরিয়ান। The Ba***ds of Bollywood-এ তাঁর চরিত্র হনন করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন নার্কোটিস আধিকারিক সমীর ওয়াংখেড়ে। শাহরুখ এবং তাঁর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছেন তিনি। দাবি করেছেন আর্থিক ক্ষতিপূরণ। (Aryan Khan Defamation Case)

দিল্লি হাইকোর্টে শাহরুখ এবং প্রযোজনা সংস্থা Red Chillies Entertainment-এর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সমীর। ক্ষতিপূরণ বাবদ ২ কোটি টাকা দাবি করেছেন তিনি। জানিয়েছেন, ক্ষতিপূরণের ওই টাকা টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে দান করবেন, যাতে ক্যান্সার রোগীদের চিকিৎসা হয়। তাঁর দাবি, The Ba***ds of Bollywood-এ  মিথ্যে বলা হয়েছে। খারাপ ভাবে দেখানো হয়েছে তাঁকে। (Aryan Khan)

রাজস্ব আধিকারিক সমীরের তরফে লিখিত বিবৃতি প্রকাশ করে বলা হয়, “স্থায়ী এবং বাধ্যতামূলক ইনজাংশন চাওয়া হয়েছে। মানহানির মামলা দায়ের করা হয়েছে দিল্লি হাইকোর্টে। শারুখ খান এবং গৌরী খানের সংস্থার কাছ থেকে, OTT প্ল্যাটফর্ম Netflix-এর থেকেও চাওয়া হয়েছে ক্ষতিপূরণ। কারণ The Ba***ds of Bollywood ওয়েবসিরিজে মিথ্যে, অসূয়াপূর্ণ এবং অবমাননাকর দৃশ্য দেখানো হয়েছে। মাদকবিরোধী আইন প্রয়োগকারী সংস্থাগুলি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, নেতিবাচক আলোয় দেখানো হয়েছে, যার দরুণ সংস্থাগুলির উপর থেকে আস্থা হারাতে পারেন সাধারণ মানুষ’। (Sameer Wankhede)

The Ba***ds of Bollywood-এ একটি দৃশ্য রয়েছে, যেখানে বলিউডের পার্টি চলাকালীন ক্লাবের বাইরে হানা দেয় মাদকবিরোধী সংস্থা। তদন্তকারী অফিসার বেছে বেছে তারকাদের নিশানা করতে উদ্যত হন। মাদকসেবনকারী DJ-কে ছেড়ে, নামী তারকাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে দেখা যায় তাঁকে। 

সমীরকে সামনে রেখেই ওই অফিসারের চরিত্রটি বোনা হয় বলে জল্পনা গোড়া থেকেই। সেই নিয়েই এবার আদালতে গেলেন সমীর। তাঁর দাবি, ইচ্ছাকৃত ভাবে ওই চরিত্রটি বোনা হয়, যাতে তাঁর ভাবমূর্তি নষ্ট করা যায়। বম্বে হাইকোর্ট এবং NDPS বিশেষ আদালতে যখন মামলা এখনও ঝুলছে, সেই সময় এই ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে কেন, প্রশ্ন তুলেছেন সমীর। শুধু তাই নয়, সমীরের দাবি, সিরিজে এমন কিছু আপত্তিকর জিনিস দেখানো হয়েছে, যা তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার আওতায় জাতীয় আবেগর জন্যও অবমাননাকর।

২০২১ সালের ৩ অক্টোবর ‘কর্ডেলিয়া’ প্রমোদতরী থেকে আরিয়ানকে গ্রেফতার করে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। আরিয়ান, আয়াজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা-সহ ২০ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে বলে জানানো হয়। সেই মামলার তদন্তে নেতৃত্ব দিচ্ছিলেন সমীর। ২৫ দিন জেলে থাকার পর জামিন পান আরিয়ান। ২০২২ সালের মে মাসে আরিয়ানের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ তুলে নেওয়া হয়। মামলার তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয় সমীরকে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগও সামনে আসে। আরিয়ানের নাম করে শাহরুখকে ব্ল্যাকমেল করা হচ্ছিল, কোটি কোটি টাকা হাতানোর চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget