এক্সপ্লোর

'Ramayan': টেলিভিশনে ফিরছে রামানন্দ সাগরের 'রামায়ণ', কবে-কোথায়-কখন দেখা যাবে?

'Ramayan' Update: জনপ্রিয় টিভি শো 'রামায়ণ'-এর প্রযোজক শিমারু টিভির (Shemaroo TV) পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে জনপ্রিয় পৌরাণিক এই অনুষ্ঠান ফের দেখা যাবে টেলিভিশনে।

নয়াদিল্লি: সম্প্রতি অজস্র বিতর্কের সম্মুখীন হয়েছে ওম রাউত (Om Raut) পরিচালিত ছবি 'আদিপুরুষ' (Adipurush)। তারই মাঝে বড় ঘোষণা রামানন্দ সাগরের (Ramanand Sagar) 'রামায়ণ'-এর (Ramayan) নির্মাতাদের। অত্যন্ত জনপ্রিয় সেই হিন্দি ধারাবাহিক ফের দেখা যাবে টেলিভিশনে। কবে, কোথায়, কখন, রইল সমস্ত তথ্য।

ছোটপর্দায় ফিরছে রামানন্দ সাগরের 'রামায়ণ'

জনপ্রিয় টিভি শো 'রামায়ণ'-এর প্রযোজক শিমারু টিভির (Shemaroo TV) পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে জনপ্রিয় পৌরাণিক এই অনুষ্ঠান ফের দেখা যাবে টেলিভিশনে। শিমারু টিভিতেই আগামী ৩ জুলাই থেকে ফের দেখানো হবে রামানন্দ সাগর পরিচালিত 'রামায়ণ'। জনপ্রিয় এই ধারাবাহিকে শ্রী রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল (Arun Govil)। সীতার চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা চিখলিয়া (Dipika Chikhlia)। সুনীল লাহিড়িকে দেখা গিয়েছিল লক্ষ্মণের ভূমিকায়। এই কাল্ট টিভি শো সেই আশির দশক থেকেই দর্শকের মনে স্থায়ী জায়গা করে রেখেছে। 

'আদিপুরুষ' নিয়ে বিতর্ক যখন অব্যাহত, তার মাঝেই 'রামায়ণ' নতুন করে টিভিতে দেখানোর কথা ঘোষণা করা হয়। নতুন করে এই জনপ্রিয় অনুষ্ঠান শিমারু টিভিতে দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এদিন শিমারু টিভির তরফে ধারাবাহিকের টিজার পোস্ট করে লেখা হয়, 'সকল প্রিয় দর্শকের জন্য আমরা নিয়ে আসছি বিশ্বখ্যাত পৌরাণিক ধারাবাহিক 'রামায়ণ', দেখুন ৩ জুলাই থেকে সন্ধ্যা সাড়ে ৭টায়, আপনাদের পছন্দের চ্যানেল শিমারু টিভিতে।' কোন প্ল্যাটফর্মে কত নম্বরে এই চ্যানেল পাওয়া যাবে তাও পোস্টে বিস্তারিত উল্লেখ করা আছে। চ্যানেলের এই পোস্টের সঙ্গে সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছা ও বাঁধা ভাঙা আনন্দ কমেন্ট বক্সে নজরে পড়তে থাকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shemaroo TV (@shemaroo.tv)

আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন

প্রসঙ্গত, দর্শকদের বিপুল চাহিদা ও অনুরোধের কথা শুনে 'দূরদর্শন'-এ 'রামায়ণ' দেখানো হয়েছিল করোনা অতিমারীর প্রথম ঢেউয়ে। এবারও অনুরাগীরা তৈরি আগামী সপ্তাহে ৩ জুলাই থেকে ফের 'রামায়ণ' দেখার জন্য।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget