এক্সপ্লোর

Bajrangi Bhaijaan: ৯ বছর পরে পর্দায় ফিরছেন 'বজরঙ্গী ভাইজান'? ইঙ্গিত পরিচালকের

Bajrangi Bhaijaan Update: সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে এই ছবি নিয়ে পরিচালক কবীর খান বলেছেন, 'বজরঙ্গি ভাইজান এমন একটা চরিত্র যা সবার মনে ধরেছিল। সবাই ভালবেসে ফেলেছিলেন চরিত্রটাকে'

কলকাতা: ২০১৫ সালে মুক্তি পাওয়া এই ছবি বক্সঅফিসে ব্যবসা করেছিল ভালই, পেয়েছিল দর্শকদের ভালবাসাও। এক অসমবয়সী বন্ধুত্বের গল্প দেখানো হয়েছিল সলমন খান (Salman Khan), হর্ষালি মলহোত্র (Harshali Malhotra), নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui), করিনা কপূর খান (Kareena Kapoor Khan) অভিনীত এই ছবির সারল্যে মজেছিলেন দর্শক। আর এবার, বিখ্যাত এই সিনেমার সিক্যুয়াল আসছে পরিচালক কবীর খান (Kabir Khan)-এর হাত ধরে? সদ্য এই বিষয় নিয়ে মুখ খুলেছেন পরিচালক।

'বজরঙ্গী ভাইজান' (Bajrangi Bhaijaan) ছবির গল্প আবর্তিত হয়েছিল 'মুন্নি' বলে ছোট্ট একটি মেয়ের পাকিস্তান থেকে ঘটনাচক্রে ভারতে চলে আসা ও হারিয়ে যাওয়ার ঘটনা। তার ঘরে ফিরে যাওয়ার ঘটনাবহুল এক সফরকে নিয়েই এগিয়েছিল এই ছবির গল্প। ছোট্ট মুন্নির ভূমিকায় দেখা গিয়েছিল হর্ষালিকে। আর নামভূমিকায় ছিলেন সলমন খান। আর এবার কি সেই ছবিরই সিক্যুয়াল আসতে চলেছে? 

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে এই ছবি নিয়ে পরিচালক কবীর খান বলেছেন, 'বজরঙ্গি ভাইজান এমন একটা চরিত্র যা সবার মনে ধরেছিল। সবাই ভালবেসে ফেলেছিলেন চরিত্রটাকে। তবে এই ছবিটির গল্প আবর্তিত হয়েছিল মুন্নির ঘরে ফেরার সফরকে কেন্দ্র করে। আর তাই, এই ছবির কোনও সিক্যুয়াল সেই অর্থে সম্ভব নয়। কারণ মুন্নির ঘরে ফেরার সঙ্গে সঙ্গেই এই ছবির গল্প শেষ হয়ে গিয়েছিল। তাই সেই অর্থে ছবিটার সিক্যুয়াল তৈরি করা সম্ভব নয়।'

এখানেই শেষ নয়, পরিচালক আরও বলেন, 'তবে অনেকগুলি উপায় আছে এই ছবির চরিত্রদের এগিয়ে নিয়ে যাওয়ার। যদি আপনারা মনে করেন যে আমি ইতিমধ্যেই স্ক্রিপ্ট তৈরি করে ফেলেছি, তা মোটেই না। তবে বজরঙ্গি ভাইজান চরিত্রটা ভীষণ বিখ্যাত হয়েছিল। আর তাই এই চরিত্রকে বড়পর্দায় আবার ফিরিয়ে আনার ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত এ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু গল্পে বিভিন্ন মোড় যোগ করে, এই চরিত্রকেই নতুনভাবে পর্দায় ফিরিয়ে আনা সম্ভব।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

আরও পড়ুন: Raj-Subhasree: শুভশ্রীর ছুটি কাটানোর ছবিতে নেই ইয়ালিনি, রাজ-কন্যাকে দেখতে চাওয়ার আর্জিতে ভরল কমেন্টবক্স

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget