এক্সপ্লোর

দুর্ঘটনায় আহত 'বালিকা বধূ' অদ্রিজা মুখোপাধ্যায়

অদ্রিজার অভিভাবকদের সঙ্গে তাদের গাড়িতে ছিলেন মোট ৬ জন। কম-বেশি সকলেরই চোট লেগেছে। মাথায়-হাতে চোট পেয়েছেন অদ্রিজা। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আপাতত তাঁকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। তিনটি অ্যাম্বুলেন্সে করে মোট ৬জন আহতকে কলকাতায় নিয়ে আসা হয়।

কলকাতা: দুর্ঘটনায় আহত বালিকা বধূ ধারাবাহিকের মুখ্য চরিত্র অদ্রিজা মুখোপাধ্যায়। আজ সকালে পরিবারের সঙ্গে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। যাত্রাপথে হুগলির নাটাগড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। পিছনের চাকা খুলে গিয়ে জলাশয়ে পড়ে যায় গাড়ি। অদ্রিজার অভিভাবকদের সঙ্গে তাদের গাড়িতে ছিলেন মোট ৬ জন। কম-বেশি সকলেরই চোট লেগেছে। মাথায়-হাতে চোট পেয়েছেন অদ্রিজা। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আপাতত তাঁকে নিয়ে আসা হয়েছে কলকাতায়। তিনটি অ্যাম্বুলেন্সে করে মোট ৬জন আহতকে কলকাতায় নিয়ে আসা হয়। আপাতত অদ্রিজা সহ সকলেরই শারীরিক অবস্থা স্থিতিশীল। উদ্বেগের কোনও কারণ নেই। তবে গাড়ি উল্টে গিয়ে এভাবে দুর্ঘটনায় পড়ার জেরে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন অদ্রিজা। আপাতত সেই আতঙ্ক কিছুটা কাটিয়ে উঠতে পেরেছেন তিনি। অদ্রিজার মা মৌমিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, গাড়ির চালকের আসনে ছিলেন তিনি। নাটাগড়ের কাছে রাস্তার খারাপ অংশে গাড়ি পড়ে যাওয়ার পর খুলে যায় পিছনের চাকা। যারপরই গাড়ি পাল্টি খেয়ে রাস্তা সংলগ্ন জলাশয়ে গিয়ে পড়ে। তাঁর আশঙ্কা ভবানীপুরের একটি গ্যারেজে গাড়ির চাকা সারানোর সময় নাটবল্টু ঠিকমতো না লাগানোর জেরেই দুর্ঘটনার কবলে পড়তে হয় তাঁদের। বর্ধমানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতার ভবানীপুরের কাছে পাংচার হয়ে গিয়েছিল তাঁদের গাড়ির চাকা। যা সারাতে স্থানীয় এক গ্যারেজে যান তাঁরা। গাড়ির পিছনের যে চাকা সারাতে গিয়েছিলেন তারা, সেই পিছনের চাকাই খুলে যায় বলে জানান মৌমিতা মুখোপাধ্যায়। প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর ভাইঝি মৌমিতা মুখোপাধ্যায়। পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পথে বিদেশবাবুও যাচ্ছিলেন তাঁদের সঙ্গে। অদ্রিজারা যে গাড়িতে ছিলেন, তাঁর আগের গাড়িতে পরিবারের সঙ্গে ছিলেন বিদেশবাবু। দুর্ঘটনার খবর পেয়েই সোজা কালনার হাসপাতালে ছুটে যান তাঁরা। দুর্ঘটনায় আহত 'বালিকা বধূ' অদ্রিজা মুখোপাধ্যায়  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget