এক্সপ্লোর

Top Social Post: ওয়েব সিরিজে বাসবদত্তা-রেজওয়ান, 'সাদা রঙের পৃথিবী'-র ট্রেলার, আজকের সোশ্যালের সেরা

Top Social Post Today: আজ দিনভর সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা খবরগুলি।

কলকাতা: নতুন ওয়েব সিরিজে বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee) ও রেজওয়ান (Rezwan)। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে (Klikk OTT Platform)-এ মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ, 'শক্তিরূপেণ'। সত্যঘটনা অবলম্বনে এই কাহিনীর চিত্রনাট্য লিখেছেন অম্লান মজুমদার। পরিচালনায় দায়িত্বে রয়েছেন সুরজিৎ মুখোপাধ্যায় (সাহেব)। যাদের পৃথিবীতে কেবল পড়ে থাকে সাদা রঙ.. এই ছবির গল্প যেন তাঁদের নিয়েই। তবে কেবল মনখারাপ বা দুঃখ নয়... এই গল্প প্রতিবাদের, লড়াইয়ের, জীবন খুঁজে নেওয়ার। মুক্তি পেল, পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De)-র নতুন ছবি 'সাদা রঙের পৃথিবী'-র ট্রেলার। আজ দিনভর সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা খবরগুলি।

'সাদা রঙের পৃথিবী'-র জন্য রঙিন আয়োজন, শ্রাবন্তী এবার নিজেই নিজের প্রতিপক্ষ!

 যাদের পৃথিবীতে কেবল পড়ে থাকে সাদা রঙ.. এই ছবির গল্প যেন তাঁদের নিয়েই। তবে কেবল মনখারাপ বা দুঃখ নয়... এই গল্প প্রতিবাদের, লড়াইয়ের, জীবন খুঁজে নেওয়ার। মুক্তি পেল, পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De)-র নতুন ছবি 'সাদা রঙের পৃথিবী'-র ট্রেলার। এই ছবি মূলত একাধিক তারকাকে নিয়ে। এর আগেও রাজর্ষি Ensemble cast নিয়ে ছবি করেছেন, তবে এই ছবিতে আকর্ষণ রয়েছে অনেকগুলি। তার মধ্যে মূল হল, দ্বৈত চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে। এছাড়াও, 'সাদা রঙের পৃথিবী' (Sada Ronger Prithibi)-তে দেখা যাবে একাধিক অভিনেতা অভিনেত্রীকে ।  ছবির মুখ্যভূমিকায় ও দ্বৈতচরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে । এছাড়াও থাকছেন, সৌরসেনী মৈত্র (Souroseni Maitra), অরিন্দম শীল (Arindam Sil), ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobrojo Mukherjee), স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee), রিচা শর্মা (Richa Sharma), দেবলীনা কুমার (Devlina Kumar), মল্লিকা বন্দ্যোপাধ্যায় (Mallick Banerjee), ঈশান মজুমদার (Isaan Majumdar), অনন্যা বন্দ্যোপাধ্যায় (Anannya Banerjee), দেবশ্রী গঙ্গোপাধ্যায়, সোহিনী গুহ রায়, ঐন্দ্রিলা বসু, অনুরাধা চৌধুরী, তথাগত চৌধুরী ও অন্যান্যরা । এই ছবির ট্রেলার মুক্তিতে কার্যত চাঁদের হাট বসেছিল শহরের একটি প্রেক্ষাগৃহে। হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। লাল পোশাকে নজর কাড়েন শ্রাবন্তী। হাজির ছিলেন পরিচালক শুভ্রজিৎ মিত্রও। এই ছবিতে অভিনয়ও করেছেন তিনি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raajhorshee De (@raajhorsheede)

প্রথমবার ওয়েব সিরিজে বাসবদত্তা-রেজওয়ান, আসছে 'শক্তিরূপেণ'

নতুন ওয়েব সিরিজে বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee) ও রেজওয়ান (Rezwan)। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে (Klikk OTT Platform)-এ মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ, 'শক্তিরূপেণ'। সত্যঘটনা অবলম্বনে এই কাহিনীর চিত্রনাট্য লিখেছেন অম্লান মজুমদার। পরিচালনায় দায়িত্বে রয়েছেন সুরজিৎ মুখোপাধ্যায় (সাহেব)।

এই সিরিজে, চরিত্রের লুক প্রকাশ্যে আনল এবিপি লাইভ। ফেব্রুয়ারি মাস থেকেই স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব সিরিজের। বরুণ বিশ্বাসের ঘটনার স্মৃতি এই ওয়েব সিরিজ উস্কে দেবে বলেই জানিয়েছেন পরিচালক। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন রাজনৈতিক বিষয় ও সামগ্রিক বর্তমান পরিস্থিতির কথা। এই সিরিজে বাসবদত্তার চরিত্রের নাম হয়েছে দময়ন্তী। মূখ্যচরিত্রে দেখা যাবে তাঁকেই। অন্যদিকে, এই প্রথম ওয়েব প্ল্যাটফর্মে একটা কাজ করল রিজওয়ান। ছোটপর্দায় তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তবে এবার ওয়েব সিরিজে তাঁক চরিত্র নিয়ে অবশ্যই দর্শকদের প্রত্যাশা রয়েছে। বাসবদত্তাও কাজ করছেন একটি ধারাবাহিকে। বাসবদত্তাকে এর আগে বড়পর্দায় কাজ করতে দেখা গেলেও, ওয়েব সিরিজে দেখা যায়নি তাঁকে। ফলে, প্রেমের গল্প না হলেও এই অভিনেতা অভিনেত্রীকে নিয়ে মানুষের উৎসাহ রয়েছে। বাসবদত্তা ও রিজওয়ান ছাড়াও এই সিরিজের মুখ্যচরিত্রে রয়েছেন, অম্লান মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্য, স্বর্ণকমল ,অঙ্কুর রায়,  রানা মুখোপাধ্যায়, সৌমেন দত্ত ও অন্যান্যরা। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়। স্কাইপ্যান কমিউনিকেসন্সের প্রযোজনায় মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KLiKK (@klikk.tv)

আরও পড়ুন: Yuvraj Singh: দীপিকা থেকে নেহা-রিয়া, পাঁচ নায়িকার সঙ্গে যুবরাজের প্রেমকাহিনি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget