এক্সপ্লোর

Belashuru: সৌমিত্র, স্বাতীলেখার নস্ট্যালজিয়াকে সুরে বাঁধলেন অনুপম, ইউটিউবে ট্রেন্ডিং 'সোহাগে আদরে'

Belashuru: দর্শকদের প্রতিক্রিয়া মিলেছে সোশ্যাল মিডিয়াতেই। ইউটিউবে ইতিমধ্যেই গানটি শুনে ফেলেছেন ১ লাখেরও বেশি মানুষ। পর্দায় সৌমিত্র, স্বাতীলেখাকে দেখে নস্ট্যালজিক দর্শক। আর সেই নস্ট্যালজিয়াকেই যেন গানের সুরে বাঁধলেন অনুপম। 

কলকাতা: অনুপম রায়ের জন্মদিনে মুক্তি পেল তাঁর গলায় গাওয়া 'সোহাগে আদরে'। আর ২৪ ঘণ্টার মধ্যেই মানুষের মন ছুঁয়ে গেল সেই সোহাগ আর আদর। রাতারাতি ইউটিউবে ৫ নম্বরে ট্রেন্ডিং সেই গান। উইন্ডোজ প্রযোজিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'বেলাশুরু'-র (Belashuru) প্রথম গান 'সোহাগে আদরে' (Sohage Adore) মুক্তি পেয়েছে গতকাল অর্থাৎ সোমবার। 

গান মুক্তির আগে এবিপি লাইভের সঙ্গে কথা বলেছিলেন অনুপম রায় (Anupam Roy)। কতটা বিশেষ এই গানটা অনুপমের কাছে? সঙ্গীতশিল্পী বলছেন, 'সোহাগে আদরে আমারও খুব আদরের গান। ২ বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল এই গানটা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। কাকতালীয়ভাবে গানটি মুক্তি পাচ্ছে আমার জন্মদিনের দিন। সেই বিষয়টা একটা বিশেষ অনুভূতি বয়ে নিয়ে আসে বই কি! তবে ২ বছর আগে তৈরি গান আমার নিজের কাছে একটু পুরনো হয়েছে বটেই। দর্শকেরা নতুনভাবে শুনবেন। তাঁদের প্রতিক্রিয়ার অপেক্ষা তো রয়েছেই।'

আরও পড়ুন: '২ বছর অপেক্ষার পরে জন্মদিনের দিন মুক্তি পাচ্ছে নতুন গান, বিশেষ বই কি!'

দর্শকদের প্রতিক্রিয়া মিলেছে সোশ্যাল মিডিয়াতেই। ইউটিউবে ইতিমধ্যেই গানটি শুনে ফেলেছেন ১ লাখেরও বেশি মানুষ। পর্দায় সৌমিত্র, স্বাতীলেখাকে দেখে নস্ট্যালজিক দর্শক। আর সেই নস্ট্যালজিয়াকেই যেন গানের সুরে বাঁধলেন অনুপম। 

'বেলাশুরু' ছবির দু'জন প্রধান চরিত্রই হারিয়ে গিয়েছেন তারার দেশে। অনুপম বলছেন, 'এই ছবির কাজ যখন শুরু হয়েছিল, তখন এটা ছিল 'বেলাশেষে'-র একটা সিক্যুয়াল মাত্র। কিন্তু বর্তমানে এই ছবির গুরুত্ব যেন আরও বেড়ে গিয়েছে। বড়পর্দায় শেষবার সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের জুটিকে দেখবেন দর্শক। আমার এখনও বিশ্বাস হয় না ওঁদের ছাড়া মুক্তি পেতে যাচ্ছে 'বেলাশুরু'।

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে ছিল এই ছবির শ্যুটিং। কার্যত ৩ বছর পরে মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতার 'বেলাশুরু'। পর্দায় শেষবারের জন্য সৌমিত্র স্বাতীলেখার জুটি দেখতে বাঙালি মুখিয়ে রয়েছে ২০ মের অপেক্ষায়।

 

সেরা শিরোনাম

Rwitobroto Mukherjee: ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
Dev-Dadagiri: শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক নাচ, দেবের বাংলা উচ্চারণ নিয়ে ঠাট্টা! আর কি চমক 'দাদাগিরি'-র প্রথম এপিসোডে?
শুভশ্রীর সঙ্গে রোম্যান্টিক নাচ, দেবের বাংলা উচ্চারণ নিয়ে ঠাট্টা! আর কি চমক 'দাদাগিরি'-র প্রথম এপিসোডে?
Aditi Munshi: 'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
Mahesh Kale: কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?
কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget