এক্সপ্লোর

Belashuru: গল্পে সৌমিত্রের থেকে কী হারিয়ে যাবেন স্বাতীলেখা? প্রশ্ন রেখে গেল 'বেলাশুরু'-র ট্রেলার

একের পর এক মুক্তি পাওয়া গানে দেখানো হয়েছে ভালোবাসা, মান অভিমানের কথা। 'বেলাশেষে'-র ৭ বছর পরে 'বেলাশুরু' মুক্তি পাচ্ছে। প্রথম ছবিটির সিক্যুয়াল এটি

কলকাতা: গান.. টিজার.. মনে হয়েছিল এই গল্প বোধহয় নিছক ভালোবাসার আর পরিবারের। গল্প কেবল সম্পর্কের। কোথাও কোনও ট্যুইস্ট নেই। কিন্তু সদ্য মুক্তি পাওয়া 'বেলাশুরু'-র ট্রেলার পাল্টে দিল সব ধারণা। বিবাহবেশে সেজে বৃদ্ধ স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Soumitra Chatterjee) বললেন, 'আমার বরকে দেখেছো?' 

মন ছোঁয়া ট্রেলার, শেষবারের মতো পর্দায় সৌমিত্র-স্বাতীলেখা রসায়ন

একের পর এক মুক্তি পাওয়া গানে দেখানো হয়েছে ভালোবাসা, মান অভিমানের কথা। 'বেলাশেষে'-র ৭ বছর পরে 'বেলাশুরু' মুক্তি পাচ্ছে। প্রথম ছবিটির সিক্যুয়াল এটি। মুক্তি পাওয়া গানের ঝলকে দেখা গিয়েছিল, সেতারে মগ্ন সুজয়প্রসাদের (Sujoyproshad) পিঠে মাথা রাখছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। মনামী ঘোষ (Monami Ghosh), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) ও খরাজ বন্দ্যোপাধ্যায়ের (Khoraj Mukherjee) রসায়নও অমলিন। আজ সকালে মুক্তি পাওয়া ট্রেলারও অবশ্য মন ছুঁয়েছে সবারই। গানের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ও কবীর সুমন।

 

আরও পড়ুন: যেন অস্কার পেলাম', কেন এমন অস্কার অনুভূতি দেবের? 

 

তবে ট্রেলারে হঠাৎ স্বাতীলেখার হারিয়ে যাওয়া, তাঁকে খোঁজা, সব মিলিয়ে যেন বুঝিয়ে দিয়েছে, ছবিতে প্রেমের মধ্যেও কোথাও যেন লুকিয়ে রয়েছে বিচ্ছেদের সুর। ট্রেলারের একেবারে শেষে বিবাহবেশে সেজে বৃদ্ধ স্বাতীলেখা সেনগুপ্তর কন্ঠে 'আমার বরকে দেখেছো?'  যেন আরও অনেক প্রশ্নচিহ্ন তুলে দেয় গল্প নিয়ে। সেই সব প্রশ্নের উত্তর মিলবে ২০ মে। 

ট্রেলার মুক্তি নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) বললেন, 'প্রায় আড়াই বছর অপেক্ষার পরে আমি আর নন্দিতাদ বেলাশেষে-র আরেক প্রেমের সিক্যুয়াল বেলাশুরু নিয়ে আসছি। স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) আর সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) আমাদের মধ্যে নেই। তবে এই ছবির মধ্যে দিয়েই আমরা তাঁদের স্মরণ করব। ওঁদের না থাকার মধ্যেই আমরা ওঁদের থাকাকে অনুভব করব।'

 

 

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
ফের বিতর্কে দীপিকার গেরুয়া পোশাক! 'কিংগ' শাহরুখকে বিঁধলেন বিজেপি বিধায়ক
Ramayana Controversy: রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
রামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন সীতা! 'রামায়ণ' মুক্তি পেতেই দৃশ্য নিয়ে বিতর্ক
Ramayana OTT release: আজ বড়পর্দায় মুক্তি, কবে ওটিটিতে মুক্তি পাবে 'রামায়ণ'? রইল হদিশ
আজ বড়পর্দায় মুক্তি, কবে ওটিটিতে মুক্তি পাবে 'রামায়ণ'? রইল হদিশ
Rajatava Dutta: 'বন্ধু' খুঁজতেই ফের বিয়ের সিদ্ধান্ত রজতাভ দত্তের? আসল ব্যাপারটা কী?
'বন্ধু' খুঁজতেই ফের বিয়ের সিদ্ধান্ত রজতাভ দত্তের? আসল ব্যাপারটা কী?

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget