এক্সপ্লোর

Belashuru: 'বেলাশুরু'কে শুভেচ্ছা শর্মিলা ঠাকুর, রবিনা ট্যান্ডনের

শর্মিলা ঠাকুর এবং রবিনা ট্যান্ডন শুভেচ্ছা জানালেন 'বেলাশুরু'কে। সেই শুভেচ্ছাবার্তা সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে নিয়েছেন ছবি নির্মাতারা।

কলকাতা: সদ্যই মুক্তি পেয়েছে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) বহু প্রতীক্ষিত ছবি 'বেলাশুরু'। শেষবার পর্দায় 'ঘরে বাইরে' জুটি সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তকে দেখা গিয়েছে এই ছবিতে। কেবলমাত্র বাংলাতেই নয়, 'বেলাশুরু' মুক্তি পেয়েছে গোটা দেশে। ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে এই ছবিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। বাদ যায়নি বলিউডও। সম্প্রতি 'বেলাশুরু' টিমকে শুভেচ্ছা জানিয়েছিলেন বলিউড তারকা আরবাজ খান এবং ভাগ্যশ্রী। আজ সেই তালিকায় যোগ হল আরও দুই তারকার নাম। শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) এবং রবিনা ট্যান্ডন (Raveena Tandon) শুভেচ্ছা জানালেন 'বেলাশুরু'কে। সেই শুভেচ্ছাবার্তা সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে নিয়েছেন ছবি নির্মাতারা।

'বেলাশুরু'কে শুভেচ্ছা শর্মিলা - রবিনার-

এদিন উইন্ডোজ প্রোডাকশনসের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'বেলাশুরু'র প্রসঙ্গে বেশ কয়েকটি পোস্ট করা হয়েছে। তারইমধ্যে একটি শর্মিলা ঠাকুরের শুভেচ্ছাবার্তা। কিংবদন্তি অভিনেত্রী 'বেলাশুরু'কে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'আমার শুভেচ্ছা রইল 'বেলাশুরু'কে। যা সদ্যই মুক্তি পেয়েছে। এই ছবি সুযোগ করে দিয়েছে দুই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তর পর্দার রসায়ন দেখার। আমার আন্তরিক অভিনন্দন রইল ঋতুপর্ণা সেনগুপ্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়কেও।' শর্মিলা ঠাকুরের এই শুভেচ্ছাবার্তা সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা।

আরও পড়ুন - Boney Kapoor Updates: সাইবার প্রতারণায় লক্ষাধিক টাকা খোওয়ালেন বনি কপূর

শর্মিলা ঠাকুরের মতো রবিনা ট্যান্ডনও শুভেচ্ছা জানিয়েছেন 'বেলাশুরু'কে। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, '২৭ মে সারাদেশে মুক্তি পেয়েছে 'বেলাশুরু'। আমার আন্তরিক শুভেচ্ছা এই ছবির গোটা টিমকে। দুই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তর প্রতি শ্রদ্ধাঞ্জলীও রইল আমার পক্ষ থেকে। অনেক শুভেচ্ছা জানাই আমার বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ছবির পরিচালকদ্য় শিবপ্রসাদ মুখোপাধ্যা ও নন্দিতা রায়কে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget