এক্সপ্লোর

Belasuru: মুক্তি পেল 'বেলাশুরু'-তে ঋতুপর্ণা সেনগুপ্তের প্রথম লুক

এগিয়ে আসছে মুক্তির দিন। আগামী ২০ মে মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'বেলাশুরু'। আজ মুক্তি পেল ঋতুপর্ণা সেনগুপ্তের প্রথম লুক।

কলকাতা: এগিয়ে আসছে মুক্তির দিন। আগামী ২০ মে মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'বেলাশুরু'। আজ মুক্তি পেল ঋতুপর্ণা সেনগুপ্তের প্রথম লুক। প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর তরফ থেকে আজ প্রকাশ করা হয়েছে 'মিলি' হিসেবে অভিনেত্রীর ছবি। 

আগামী ৪ মে মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি 'বেলাশুরু'। ছবির মুখ্যভূমিকায় শেষবারের মতো পর্দায় জুটি হিসেবে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) আর স্বাতীলেখা সেনগুপ্তকে (Swatilekha Sengupta)। সদ্য 'ভ্যালেন্টাইন্স ডে'(Happy Valentine's Day) -র দিনে মুক্তি পেয়েছে 'বেলাশুরু'-র মোশন পোস্টার। সেখানে হাতের রেখায় ফুটে উঠলেন সৌমিত্র-স্বাতীলেখা। সঙ্গে আলতো মিউজিকে কেমন যেন মনখারাপ। 

এর আগেই 'উইন্ডোজ'-এর তরফ থেকে প্রকাশ করা হয়েছিল 'বেলাশুরু'-র প্রথম ঝলক। সেই পরিচিত দৃশ্য। বসে রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। আর তাঁর চুলে চিরুনি চালিয়ে সযত্নে আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। 'বেলাশেষে' ধারাবাহিকের এই দৃশ্য গেঁথে রয়েছে সবার মনে। বয়সকালের সেই অমলিন সম্পর্কের রসায়নে মজেছিলেন আট থেকে আশি।

সদ্য মুক্তি পাওয়া সেই ৫৭ সেকেন্ডের ছোট্ট ভিডিও জুড়ে গমগম করছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই কিংবদন্তি কন্ঠস্বর। সংলাপে তিনি বলছেন, 'বিয়ে সম্পর্কে তোমার ধারনাটা কী? ওটা একটা দমবন্ধ করা ফাঁস? একটা বন্ধন যা থেকে তুমি বেরোতে পারছো না? আর তখনই রবীন্দ্রনাথের গানের সেই কথাগুলো তোমার কানে মঙ্গলমন্ত্র হয়ে বাজবে..কত দুঃখ আছে.. কত অশ্রুজল..'

নস্ট্যালজিয়া উস্কে ফের একবার নেটদুনিয়া মজেছে কিংবদন্তির সেই ম্যাজিক কন্ঠে। ২০ মে মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবি। মৃত্যুর পর এই ছবির হাত ধরেই সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তকে নতুন করে পর্দায় ফিরে পাবেন দর্শক।

এর আগে 'বেলাশুরু' ছবিতে অপরাজিতা আঢ্য ও মনামী ঘোষের প্রথম লুক প্রকাশ পেয়েছে। আজ মুক্তি পেল ঋতুপর্ণা সেনগুপ্তের প্রথম লুক। আগামীদিনে ধীরে ধীরে সব অভিনেতা অভিনেত্রীদের লুকই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। 

 


Belasuru: মুক্তি পেল 'বেলাশুরু'-তে ঋতুপর্ণা সেনগুপ্তের প্রথম লুক

সেরা শিরোনাম

Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget