এক্সপ্লোর

Bell Bottom Box Office: ছবি মুক্তির আগে অগ্রিম বুকিংয়েই কত টাকার ব্য়বসা করল অক্ষয় কুমারের 'বেল বটম'?

গত বছর অক্ষয় কুমার অভিনীত 'লক্ষ্মী'  মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু এই ছবির ব্যবসা একেবারেই ভাল হয়নি। তাই সিনেমা হলেই ফের ছবি মুক্তির সিদ্ধান্ত নেন 'বেল বটম' ছবির নির্মাতারা।

মুম্বই: আজই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, লারা দত্ত, হুমা কুরেশি অভিনীত নতুন ছবি 'বেল বটম'। কিন্তু মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে লক্ষাধিক টাকার ব্যবসা করে ফেলল অক্ষয় কুমারের এই ছবি। 

করোনা পরিস্থিতিতে বহুদিন ধরেই বন্ধ ছিল সিনেমা হল। মারণ ভাইরাস কোভিডের কারণে ক্ষতির মুখ দেখছিল সিনেমাহলগুলি। যদিও মাঝে কিছু সময় খুলেছিল সিনেমা হল। কিন্তু তাতেও এই শিল্প ক্ষতির মুখ দেখছিল। ফলে ছবি মুক্তির ক্ষেত্রে ওটিটি প্ল্য়াটফর্মই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল। লকডাউন এবং করোনা পরিস্থিতিতে বহু ছবিই মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সরকারের নির্দেশ অনুযায়ী বর্তমানে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলার অনুমতি পাওয়া গিয়েছে। তাই কিছুটা ঝুঁকি নিয়েই নতুন ছবি 'বেল বটম' সিনেমাহলে মুক্তির সিদ্ধান্ত নেয় ছবির পরিচালক প্রযোজকরা। সংবাদ মাধ্যমে বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার জানিয়েছিলেন যে, সিনেমা শিল্পকে বাঁচানোর জন্য সিনেমা হলে ছবি মুক্তি না হলে চলবে না। তাই কম সংখ্যক সিনেমা হলে ছবি মুক্তির অনুমতি পাওয়া গেলেও, সাহস করে সেই সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা। প্রথম থেকেই এই ছবির ব্যবসার দিকে নজর ছিল তাঁদের। ছবির টিকিটের অগ্রিম বুকিংয়েও জোর দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে, ছবি মুক্তির আগে অগ্রিম টিকিট বুকিংয়েই প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে বহু প্রতীক্ষিত স্পাই থ্রিলার 'বেল বটম'। 

প্রসঙ্গত, গত বছরও করোনা পরিস্থিতির কারণে অক্ষয় কুমার অভিনীত 'লক্ষ্মী'  মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু এই ছবির ব্যবসা একেবারেই ভাল হয়নি। তাই সিনেমা হলেই ফের ছবি মুক্তির সিদ্ধান্ত নেয় 'বেল বটম' ছবির নির্মাতারা। ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল চালু হলেও সংক্রমণের আশঙ্কায় কত দর্শক হলে এসে ছবি দেখতে চাইবেন, তারও আশঙ্কা থেকেই যাচ্ছিল। তাই শুরু থেকেই ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের উপর জোর দেওয়া হয়েছে। আর তার ফলও হাতেনাতে পেলেন ছবি নির্মাতারা। স্বল্প সংখ্যক সিনেমা হলে মুক্তি পেলেও শনি-রবিবারের জন্য টিকিট বুকিংয়ের সংখ্যা নজর কেড়েছে। তার উপর সামনেই রাখি বন্ধন উৎসব। সব মিলিয়ে অগ্রিম টিকিট বুকিংয়ে প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ টাকার ব্যবসা করে ফেলল অক্ষয় কুমারের নতুন ছবি।

'বেল বটম' ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন লারা দত্ত, হুমা কুরেশি প্রমুখ অভিনেতারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget